1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শেখ হাসিনার নির্দেশে নেতাকর্মীরা সর্বদা জনগণের পাশে রয়েছে-রাজ্জাক - Bangladesh Khabor
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারের মাঝে ৮৬ লাখ টাকার চেক প্রদান কথিত প্রেমিকার জন্য স্কুলে ঢুকে ছাত্রকে মারধর, দল থেকে ছাত্রদল সভাপতি আজীবন বহিষ্কার গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় কলেজ ছাত্র নিহত: পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন আগের মতোই দেশে খুন-সন্ত্রাস চলছে: রেজাউল করীম ‘হাসিনা ও আ.লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে জামায়াত’ বিদ্যুৎ খাতের উন্নয়নে ২৪৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশে অফিস খুলতে মেটাকে আমন্ত্রণ ২০০ বিচারক প্রাথমিক মনোনয়ন পেলেন

শেখ হাসিনার নির্দেশে নেতাকর্মীরা সর্বদা জনগণের পাশে রয়েছে-রাজ্জাক

  • Update Time : রবিবার, ২৩ মে, ২০২১
  • ১০২১ জন পঠিত
বগুড়া প্রতিনিধি ঃ মোঃ সবুজ মিয়া, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ও ডাকসুর সাবেক সদস্য ম. আব্দুর রাজ্জাক বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধির পথে দেশ এগিয়ে যাচ্ছে। বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ। করোনাকালেও অর্থনীতির চাকা সচল রয়েছে। করোনা মোকাবেলায় জননেত্রী শেখ হাসিনা কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন। বিনামুল্যে টিকা প্রদানের ব্যবস্থা করেছেন।

পাশাপাশি অসহায় মানুষের দ্বারে দ্বারে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান অব্যহত রেখেছেন। বর্তমান সরকার ভবিষ্যতে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধে বিজয়ী জাতি আমরা। বাংলাদেশকে আত্ম মর্যাদাশীল হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তাঁর নেতৃত্বে  বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে।

তিনি বলেন, মহামারী করোনা প্রতিরোধে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ নেতাকর্মীরা জনগনের পাশে রয়েছে। স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা সারাদেশে জনগণের পাশে থেকে সহযোগীতা করে যাচ্ছে। দেশের উন্নয়ন অগ্রগতি এগিয়ে নিতে স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীদের তিনি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। শনিবার বিকেলে বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে করোনা প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ, বর্ধিত সভা, সদস্য সংগ্রহ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন।

বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি সাজেদুর রহমান সাহীন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত’র সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক শাহ জালাল মুকুল।

বিশেষ বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্ত বিষয়ক সম্পাদক ইঞ্জি. কোবাদ হোসেন, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মনোয়ারুল ইসলাম বিপুল, সদস্যএ্যাড. উজ্জল প্রসাদ কানু, মেহেদী হাসান রবিন। সভা শেষে সকল জেলা শাখা সহ পৌর ও উপজেলার নেতৃবৃন্দের হাতে করোনা প্রতিরোধের স্বাস্থ্য সুরক্ষা বিতরণ ও সদস্য ফরম দেওয়া হয়। এসময়উপস্থিত ছিলেন জেলা, পৌর ও বিভিন্ন উপজেলা শাখার নেতৃবৃন্দ। সভায় সবার সম্মতিক্রমে বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION