1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বগুড়ায় নারী চিকিৎসককে উত্যক্ত, যুবক আটক - Bangladesh Khabor
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ফার্মগেটের পর এবার মিরপুরে বাসে আগুন আদাবরে চার ককটেল বিস্ফোরণ, মগবাজারে আটক ৪ গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ফ্যাসিস্টকে প্রতিহতে সংসদে দোয়া ধর্ম প্রতিমন্ত্রীর জয়পুরহাটে ১৯ মামলার আসামি ‘আশরাফ ডাকাত’ গ্রেপ্তার কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী বাউফলে বিএনপি নেতা আপেল ফিরোজের ওপর হামলার অভিযোগ, বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত জয়পুরহাটে ৭ হাজার ৫৭৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাট জেলা প্রশাসকের অপসারণের দাবী,৭২ ঘন্টার আল্টিমেটাম জেলা ছাত্রদলের

বগুড়ায় নারী চিকিৎসককে উত্যক্ত, যুবক আটক

  • Update Time : রবিবার, ১১ এপ্রিল, ২০২১
  • ৫১২ জন পঠিত

মোঃ সবুজ মিয়া বগুড়া প্রতিনিধিঃ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বগুড়ার শেরপুরে নারী চিকিৎসককে উত্যক্ত করার ঘটনায় রাশেদ আহম্মেদ (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১০এপ্রিল) দুপুরের পর উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামস্থ নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই গ্রামের আবু হানিফের ছেলে। এরআগে শুক্রবার (০৯এপ্রিল) দিনগত রাতে শেরপুর শহরের হাসপাতাল রোডস্থ মর্ডান ক্লিনিকের মালিক ও চিকিৎসক ডা. রাফসানা জাহান রিম্মি বাদি হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, বিগত ৭মার্চ শহরের হাসপাতাল রোড এলাকার রফিকুল ইসলামের মেয়ে ওই নারী চিকিৎসকের ব্যক্তিগত ফেসবুক আইডির ম্যাসেঞ্জারে প্রথমে ম্যাসেজ পাঠায় বখাটে যুবক রাশেদ।

এরপর থেকে প্রতিনিয়তই অশ্লীল ও কুরুচিপূর্ণ ম্যাসেজ পাঠাতে থাকেন। এহেন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে একাধিকবার তাকে নিষেধ করা হয়। কিন্তু কে শোনে কার কথা। বরং আরও বেপরোয়া হয়ে উত্যক্তের মাত্রা বাড়িয়ে দেয়। এমনকি বিগত তিন-চারদিন থেকে ফেসবুক ম্যাসেঞ্জারে বিভিন্ন নগ্ন ও অশ্লীল ছবি পাঠানো শুরু করেছে। একপর্যায়ে অতিষ্ঠ হয়ে থানা পুলিশের নিকট দ্বাঁড়স্থ হয়েছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উক্ত ঘটনায় থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা নেওয়া হয়েছে। সেইসঙ্গে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত রাশেদ নামের ওই যুবককেও গ্রেপ্তার করেছে। পুলিশি অভিযানে গ্রেপ্তার হওয়া এই যুবককে বগুড়ায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION