1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ইমরান-হ্যাডলি-ওয়ার্নের কাতারে অশ্বিন - Bangladesh Khabor
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ ৮ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা, যা বলল ইসি জয়পুরহাটে অণ্ডকোষ রশি দিয়ে বেঁধে নির্যাতন করে হত্যা : গ্রেপ্তার ১ কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা স্থানীয় নির্বাচনে শরিকদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত: মির্জা ফখরুল আসাদুজ্জামানকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান : দোষীদের কারাদণ্ড ও  অর্থদণ্ড

ইমরান-হ্যাডলি-ওয়ার্নের কাতারে অশ্বিন

  • Update Time : রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ৩৬৮ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক,

টেস্টে রেকর্ডের পর রেকর্ড গড়ে যাচ্ছেন ভারতের বাহাঁতি স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।  কদিন আগে টেস্টে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন।  লংকান কিংবদন্তি মুত্তিয়াহ মুরালিধরনের পরই দ্রুততম সময়ে এ রেকর্ডে নাম লেখান অশ্বিন।এবার আরও একটি রেকর্ড গড়লেন এ স্পিনার।  সেটি হচ্ছে টেস্টে সিরিজসেরা হওয়ার রেকর্ডে তিন কিংবদন্তি শেন ওয়ার্ন, ইমরান খান ও স্যার রিচার্ড হ্যাডলির পাশে এসে দাঁড়ালেন অশ্বিন। ইংল্যান্ডের বিপক্ষে সদ্যসমাপ্ত সিরিজে ব্যাটে-বলে দুর্দান্ত ছিলেন অশ্বিন। অলরাউন্ডিং পারফরম্যান্স ছিল তার। ৮ ইনিংসে ৩২ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি তিনি।  ৩২ উইকেট নিয়ে তার পরেই স্বদেশি অক্ষর প্যাটেলের অবস্থান।

এমন পারফরম্যান্ড দেখিয়ে সিরিজসেরা হয়েছেন অশ্বিন। টেস্টে এই নিয়ে আটবার সিরিজসেরার স্বাদ পেলেন তিনি।  তার আগে এ কীর্তি গড়েছেন কেবল তিনি জন।  ৮ বার করে সিরিজসেরা হয়েছেন শেন ওয়ার্ন, ইমরান খান ও স্যার রিচার্ড হ্যাডলি। অশ্বিনের সামনে আরও একটি রেকর্ডের হাতছানি। সেটি হচ্ছে এই তিনি কিংবদন্তিকে ছাড়িয়ে  দক্ষিণ আফ্রিকান সাবেক অলরাউন্ডার জ্যাক ক্যালিসকে ছুঁয়ে ফেলার।টেস্টে ক্যালিস সিরিজসেরা হয়েছেন ৯ বার। তবে এ রেকর্ডেও সবার ওপরে মুত্তিয়া মুরালিধরন। টেস্ট ইতিহাসের সফলতম বোলার ম্যান অব দ্য সিরিজ হয়েছেন ১১ বার। অশ্বিনের চেয়ে কম ৭ বার করে সিরিজ সেরা হয়েছেন ওয়াসিম আকরাম ও শিবনারায়ন চন্দরপল।

তথ্যসূত্র: ক্রিকইনফো

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION