1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বগুড়ায় পৌর নির্বাচনকে কেন্দ্র করে শহর জুড়ে পুলিশের মহড়া - Bangladesh Khabor
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে ৭ হাজার ৫৭৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাট জেলা প্রশাসকের অপসারণের দাবী,৭২ ঘন্টার আল্টিমেটাম জেলা ছাত্রদলের গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খাবার বিতরণ কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন গোপালগঞ্জ জেলা পুলিশের কার্যক্রম পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ রেজাউল হক বাউফলে জাতীয় সমবায় দিবস পালিত কারা ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিচ্ছে, জানালেন ডিএমপির ডিসি দিবাস্বপ্ন দেখবেন না, এ জীবনে হাসিনা আর ফিরবে না: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউপিতে নির্বাচন, থাকছে না ইভিএম

বগুড়ায় পৌর নির্বাচনকে কেন্দ্র করে শহর জুড়ে পুলিশের মহড়া

  • Update Time : রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৬০ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক, 

আগামী ২৮ ফেব্রুয়ারী দেশের বৃহত্তম জেলা বগুড়া পৌরসভার নির্বাচনকে ঘিরে শহর জুড়ে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে  মহড়া অব্যাহত রেখেছে সদর থানা পুলিশ। গত ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই মহড়া প্রতিদিন  বিকেল ৪ টা থেকে রাত ৯ টা পর্যন্ত দুইটি টিমে চলমান আছে।

মহড়ায় ৩ জন ইন্সপেক্টর, ১৫ জন এসআই ও ১০ জন এএসআই অংশ নিচ্ছেন৷ পৌর ভোটে সব রকম অপ্রীতিকর ঘটনা থামানো, সচেতনতা বৃদ্ধি ও শান্তি শৃংখলা বজায় রাখতে এই মহড়া চালাচ্ছে সদর থানা পুলিশ।

সদর থানার ওসি হুমায়ুন কবির জানান, মহড়ার মাধ্যমে চিরুনী অভিযানে কয়েকদিনে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করা হয়েছে। এছাড়া নির্বাচনকে ঘিরে  যেকোন ধরণের অপ্রীতিকর ঘটনা রুখে দিতে এই মহড়া চলমান থাকবে।

এর আগে জেলার পুলিশ সুপারের নির্দেশে সদর থানার ২ টি জিপ গাড়ির মাধ্যমে ইলেকশন কুইক রেসপন্স টিম মাঠে কাজ করে যাচ্ছে।

দেশের বৃহত্তম এই পৌরসভার ২১ ওয়ার্ডের ১১৩ টি কেন্দ্রের ২ লাখ ৭৬ হাজার ভোটার ভোটাধিকার প্রয়োগ করবে। এতে মেয়র পদে ৪ জন, কাউন্সিলর পদে ১৩০ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৫০ জন লড়াইয়ে অংশ নিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION