1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসীর প্রাণ - Bangladesh Khabor
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ স্থানীয় নির্বাচনের বছরে ইসির জন্য বরাদ্দ সাড়ে ৪ হাজার কোটি টাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে স্পিকারের অভিনন্দন কোটালীপাড়া পৌরসভা ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য তাদের প্রস্তাবিত বাজেট ঘোষণা কোটালীপাড়া পৌরসভায় টেকসই নগর উন্নয়ন পরিকল্পনায় কর্মশালা অনুষ্ঠিত বাউফলে বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা

কোটালীপাড়ায় শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসীর প্রাণ

  • Update Time : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ১৮১ জন পঠিত

কামরুল হাসান, কোটালীপাড়া : পরিবার-পরিজনের সঙ্গে কিছুদিন আনন্দে সময় কাটিয়ে আর প্রবাসে যাওয়া হলো না কাশেম মোল্লার (৩২)। শখের ইজিবাইক কেড়ে নিল তার প্রাণ।

মঙ্গলবার সকালে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আশুতিয়া গ্রামে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। নিহত কাশেম মোল্লা ওই গ্রামের রাজ্জাক মোল্লার ছেলে।

তিনি দীর্ঘদিন সৌদি আরবে প্রবাসজীবন কাটানোর পর কিছুদিন আগে দেশে ফিরেছিলেন।

নিহতের ভাই হোসেন আলী মোল্লা জানান, সকালে শখের বসে কাশেম আমার ইজিবাইকটি নিজে চালিয়ে ঘুরতে বের হয়।একপর্যায়ে ইজিবাইকটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে যায়।পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কোটালীপাড়া ১০০ শয্যাবিশিষ্ট উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাশেমের আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। সদ্য প্রবাস থেকে ফেরা যুবকের এমন করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শখের বসে ইজিবাইক চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে সৌদি প্রবাসী কাশেম মোল্লার মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION