1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পলাশবাড়ীতে নাইট কোচ–ট্রাক সংঘর্ষে ২ যাত্রী নিহত, আহত অন্তত ৮ - Bangladesh Khabor
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ স্থানীয় নির্বাচনের বছরে ইসির জন্য বরাদ্দ সাড়ে ৪ হাজার কোটি টাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে স্পিকারের অভিনন্দন কোটালীপাড়া পৌরসভা ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য তাদের প্রস্তাবিত বাজেট ঘোষণা কোটালীপাড়া পৌরসভায় টেকসই নগর উন্নয়ন পরিকল্পনায় কর্মশালা অনুষ্ঠিত বাউফলে বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা

পলাশবাড়ীতে নাইট কোচ–ট্রাক সংঘর্ষে ২ যাত্রী নিহত, আহত অন্তত ৮

  • Update Time : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ১৫০ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ীতে সিমেন্ট বোঝাই ট্রাককে ওভারটেক করতে গিয়ে যাত্রীবাহী নাইট কোচের সঙ্গে ভয়াবহ দুর্ঘটনায় দুইজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে গাইবান্ধা–পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের গড়েয়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে গাইবান্ধাগামী কাজী লাইন (Kazi Line) নাইট কোচটি সিমেন্ট বোঝাই একটি ট্রাককে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষে পড়ে।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজ শুরু করেন। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের মধ্যে একজন রংপুর জেলার পীরগঞ্জ থানার ধনশালা গ্রামের হারুন মিয়ার ছেলে জামিল (১৭)। অপর নিহত ব্যক্তির নাম পরিচয় এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি। নিহত জামিলের সঙ্গে থাকা তার খালা সোনালী বেগম জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই জামিলের মৃত্যু হয়।
পলাশবাড়ী থানা পুলিশ জানায়, দুর্ঘটনায় নিহত দুইজনের মরদেহ ও দুর্ঘটনাকবলিত নাইট কোচটি থানায় আনা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION