1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
তারেক রহমানের বক্তব্যে খুশি হয়ে কোটালীপাড়ার আ.লীগ নেতাদের বিএনপিতে যোগদান - Bangladesh Khabor
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে শ্রমিক নেতা মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন পলাশবাড়ীতে র‍্যাবের অভিযানে ১,২৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পরিবার ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের অনুমতি চাইলেন পলক নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে : আখতার শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: মির্জা ফখরুল সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ ‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় স্বরাষ্ট্রমন্ত্রীর ক্রীড়া মানুষকে শৃঙ্খলাবোধ, সহিষ্ণুতা ও দেশপ্রেমের শিক্ষা দেয়: প্রধানমন্ত্রী জয়পুরহাটে ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন  অতীতের ১৭ বছরে এ অঞ্চলের মানুষ তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি : এমপি জিলানী

তারেক রহমানের বক্তব্যে খুশি হয়ে কোটালীপাড়ার আ.লীগ নেতাদের বিএনপিতে যোগদান

  • Update Time : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৪০ জন পঠিত

আরিফুল হক আরিফ, গোপালগঞ্জ : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রায় দীর্ঘ ১৭ বছর পর ২৫শে ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তন করেন। ২৬ শে ডিসেম্বর তারেক রহমানের ঐতিহাসিক বক্তব্য শুনে গোপালগঞ্জের কোটালীপাড়ার পিঞ্জুরী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সাবেক মেম্বার আনোয়ার শেখ সহ অনেকেই বিএনপিতে যোগদান করেন।

শনিবার সন্ধ্যা প্রায় ৬.৪৫ মিনিটে কোটালীপাড়া উপজেলা বিএনপি অফিসে যোগদান অনুষ্ঠিত হয়।

এ সময় বিএনপিতে যোগদান করেন পিঞ্জুরী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সাবেক মেম্বার আনোয়ার শেখ, আবুল কাশেম, রাজিব শেখ, জাহাঙ্গীর হোসেন, সদানন্দ বৈদ্য, শ্রীনাথ বৈদ্য, সুশান্ত বৈদ্য, রসুলশেখ, জসিম শেখ, রফিক শেখ, খোকন শেখ হাবিব শেখ, এবং ধলুসহ অনেকই বিএনপিতে যোগদান করেন।

এ সময় কোটালীপাড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে এবং মিষ্টি খাওয়ানোর মাধ্যমে তাদেরকে বিএনপি দলে অন্তর্ভুক্ত করেন।

বিএনপিতে যোগদানকারী সাবেক মেম্বার আনোয়ার শেখ লিখিত বক্তব্যে বলেন, স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের পর ২৬ শে ডিসেম্বর ঐতিহাসিক বক্তব্য শুনে, খুশি হয়ে বিএনপিতে যোগদান করলাম। আমার সাথে অনেকেই যোগদানের জন্য এসেছেন। নিজ ওয়ার্ড সহ ইউনিয়নের অনেকেই বিএনপিতে যোগদান করবেন বিষয়টি আমাকে বলেছেন। এবং আজকে যারা আমার সঙ্গে বিএনপিতে যোগদান করেছেন তাহারা আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে এসে বিএনপিতে যোগদান করেন। আনোয়ার শেখ আরও বলেন তারেক রহমানের দেশ গড়ার মহান উদ্যোগ কে সফলতা করার জন্য গোপালগঞ্জ ৩ আসন টুঙ্গিপাড়া কোটালীপাড়ার বিএনপি’র প্রার্থী এস এম জিলানীকে বিপুল ভোটে জয়যুক্ত করব।

হঠাৎ করে বিএনপিতে যোগদানের বিষয়টি বিভিন্ন লোকের কাছে বিভিন্ন ধারণার সৃষ্টি হয়।

পার্শ্ববর্তী গ্রামের অনেকই নাম বলতে অনিচ্ছুক তাহারা বলেন, দীর্ঘ এতটি বছর শেখ বংশ দেখিয়ে এবং সংখ্যালঘু সাইনবোর্ড দেখিয়ে আধিপত্য বিস্তার করে। তারাই এখন হঠাৎ করে বিএনপিতে যোগদান করলেন। বিষয়টি বুঝতে পারছি না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION