1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় নাশকতা মামলায় ছাত্রলীগের সাবেক নেতা তাপস হালদার গ্রেপ্তার - Bangladesh Khabor
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন আবদুল্লাহ আল মামুন ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ বিল আকারে পেশ হবে : আইনমন্ত্রী অবসরে গেলেন আপিল বিভাগের বিচারপতি আসাদুজ্জামান ওড়াকন্দির সুবর্না ঠাকুরকে নারী সংরক্ষিত আসনের এমপি হিসাবে দেখতে সারাদেশের মতুয়ারা যমুনা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস, গেলেন কোথায়? জামায়াতের ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় এসেট প্রকল্পের আওতায় গোপালগঞ্জে “জব ফেয়ার অনুষ্ঠিত ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলায় শিশু শিক্ষার্থী নিহত বেড়ে ৫১ ভয়াবহ ভূমিকম্পে কাঁপল দেশ

কোটালীপাড়ায় নাশকতা মামলায় ছাত্রলীগের সাবেক নেতা তাপস হালদার গ্রেপ্তার

  • Update Time : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৩ জন পঠিত

কামরুল হাসান, কোটালীপাড়া : নাশকতা মামলায় গোপালগঞ্জের কোটালীপাড়ায় তাপস হালদার (৩৫) নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক এক কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে দিকে উপজেলা শহরের পশ্চিমপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।তাপস হালদার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এবং উপজেলার কলাবাড়ী ইউনিয়নের কুমারকান্দি গ্রামের হরেকৃষ্ণ হালদারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াদ মাহামুদ।

ওসি জানান, ছাত্রলীগ নেতা তাপস হালদারকে পয়সারহাট-গোপালগঞ্জ আঞ্চলিক সড়কের কোটালীপাড়া উপজেলার ওয়াবদার হাট এলাকায় নাশকতা সৃষ্টির মামলার সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ১৬ জুলাই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গোপালগঞ্জ আগমন ঠেকাতে পয়সারহাট-গোপালগঞ্জ আঞ্চলিক সড়কের কোটালীপাড়া উপজেলার ওয়াবদার হাট এলাকায় গাছ ফেলে বিক্ষোভ করেন আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এতে জনমনে ভীতি সৃষ্টি ও যানবাহন চলাচলে বাঁধাগ্রস্থ হয়।এই ঘটনায় কোটালীপাড়া থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) এ উত্তম কুমার সেন বাদী হয়ে ১৫৫ জনকে জ্ঞাত ও এক হাজার ৫০০ জনকে অজ্ঞাতপরিচয় দেখিয়ে কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে। মামলার তদন্তকারী কর্মকর্তা সাদ্দাম হোসেন বলেন, এই ঘটনায় তাপস হালদারকে অজ্ঞাত আসামী হিসেবে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়া এই মামলায় এখন পর্যন্ত ১‘শ ১৬ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ভিডিও ফুটেজ দেখে এই মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION