1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গাইবান্ধায় এনসিপির নবগঠিত জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত - Bangladesh Khabor
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব উম্মে মারুফা চীনা ইকোনোমিক জোন শিল্পায়নে নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী বাউফলে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ কোটালীপাড়ায় সাংবাদিকের ভাইকে গ্রেপ্তার করে সন্ত্রাস বিরোধী মামলায় জেল হাজতে পাঠালো পুলিশ

গাইবান্ধায় এনসিপির নবগঠিত জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৫২ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধা জেলার নবগঠিত আহবায়ক কমিটি ও সদস্য সচিবের উদ্যোগে জেলা কমিটির সকল সদস্য, উপজেলা আহবায়ক, যুগ্ম আহবায়ক, যুগ্ম সমন্বয়কারী ও সদস্যবৃন্দের অংশগ্রহণে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
 আজ (০৩ ডিসেম্বর ) দুপুরে গাইবান্ধা পাবলিক লাইব্রেরী হলরুমে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় নবগঠিত কমিটির সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়। নেতৃবৃন্দ বলেন, সংগঠনকে আরও শক্তিশালী করতে সমন্বিতভাবে কাজ করার বিকল্প নেই। জেলা ও উপজেলা পর্যায়ের কার্যক্রমকে গতিশীল করতে বেশ কিছু নির্দেশনাও প্রদান করা হয়।
অনুষ্ঠানটি আহ্বান করেন গাইবান্ধা জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহবায়ক মাওলানা শাহ্ মাহফুজ এবং সমর্থন প্রদান করেন সদস্য সচিব রাহাদ ইবনে শহীদ।
পরিচিতি সভায় জেলা ও উপজেলা কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে সংগঠনের কার্যক্রম আরও এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION