1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গাইবান্ধায় আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট–২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত - Bangladesh Khabor
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব উম্মে মারুফা চীনা ইকোনোমিক জোন শিল্পায়নে নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী বাউফলে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ কোটালীপাড়ায় সাংবাদিকের ভাইকে গ্রেপ্তার করে সন্ত্রাস বিরোধী মামলায় জেল হাজতে পাঠালো পুলিশ

গাইবান্ধায় আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট–২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ২৮৬ জন পঠিত

ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধায় আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট–২০২৫ এর জেলা পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) বিকালে গাইবান্ধা জেলা স্টেডিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আল মামুন। সভাপতিত্ব করেন জনাব যাদব সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক। আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস, সহযোগিতায় ছিল জেলা ক্রীড়া সংস্থা।
ফাইনাল খেলায় গোবিন্দগঞ্জ সরকারি কলেজ ১–০ গোলের ব্যবধানে পলাশবাড়ী সরকারি কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ম্যাচটি ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং দুই দলের খেলোয়াড়রা চমৎকার দক্ষতা প্রদর্শন করেন।
এবারের টুর্নামেন্টে জেলার সাত উপজেলার মোট ১২টি কলেজ অংশগ্রহণ করে। খেলাধুলায় শিক্ষার্থীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং স্বাস্থ্যকর বিনোদন নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানান।
শেষে বিজয়ী দল, রানার–আপ দল ও অন্য ক্যাটাগরির সেরা খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION