1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুষ্টিয়ায় জামায়াতের প্রার্থী‌ আব্দুল গফুরের নির্বাচনী শোডাউন - Bangladesh Khabor
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ স্থানীয় নির্বাচনের বছরে ইসির জন্য বরাদ্দ সাড়ে ৪ হাজার কোটি টাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে স্পিকারের অভিনন্দন কোটালীপাড়া পৌরসভা ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য তাদের প্রস্তাবিত বাজেট ঘোষণা কোটালীপাড়া পৌরসভায় টেকসই নগর উন্নয়ন পরিকল্পনায় কর্মশালা অনুষ্ঠিত বাউফলে বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা

কুষ্টিয়ায় জামায়াতের প্রার্থী‌ আব্দুল গফুরের নির্বাচনী শোডাউন

  • Update Time : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১৪৮ জন পঠিত
কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের নায়েবে আমীর মো.আব্দুল গফুর এর নেতৃত্বে ৪ হাজার মোটরসাইকেল নিয়ে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ শোভাযাত্রা করেছেন দলটির নেতাকর্মীরা।
শুক্রবার (২১ নভেম্বর) সকালে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিচর ফুটবল মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়।
এরপর ভেড়ামারা শহর হয়ে ধরমপুর বাজার, জগেশ্বর বাজার, পরানখালী বাজার, জুনিয়াদহ, রাইটা বাজার, কুচিয়ামোড়া বাজার, বাহাদুরপুর বাজার, গোলাপ নগর, চন্ডিপুরসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এ সময় শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা সংগঠনের পক্ষে স্লোগান দেন ও দাঁড়িপাল্লার ভোট চান।
এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম, জেলা সাংস্কৃতিক ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ড. নুরুল আমিন জসিম, জেলা জামায়াতের ইউনিট সদস্য অধ্যাপক জুমারত আলী, মিরপুর উপজেলা জামায়াতের আমীর খন্দকার রেজাউল করিম, ভেড়ামারা উপজেলা আমীর মো. জালাল উদ্দীন প্রমুখ।
শোভাযাত্রায় চার হাজার মোটরসাইকেল নিয়ে নির্বাচনী প্রচারণা চালান তিনি। শোভাযাত্রায় মিরপুর ও ভেড়ামারা জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION