1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় ছাত্রলীগের ৫৫ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব উম্মে মারুফা চীনা ইকোনোমিক জোন শিল্পায়নে নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী বাউফলে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ কোটালীপাড়ায় সাংবাদিকের ভাইকে গ্রেপ্তার করে সন্ত্রাস বিরোধী মামলায় জেল হাজতে পাঠালো পুলিশ

কোটালীপাড়ায় ছাত্রলীগের ৫৫ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা

  • Update Time : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৭৩ জন পঠিত

কামরুল হাসান, কোটালীপাড়া : সড়কে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি, দেশীয় অস্ত্র নিয়ে মহড়া এবং জনমনে আতঙ্ক তৈরির অভিযোগে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ছাত্রলীগের ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩০–৪০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।

শুক্রবার রাতে কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সেলিম মাহবুব বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার নম্বর–১১।

মামলার এজাহারে বলা হয়, গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় গোপালগঞ্জ–পয়সারহাট সড়কের মাঝবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় ছাত্রলীগ নেতা শামীম দাড়িয়া ও স্বপন তালুকদারের নেতৃত্বে ৩০–৪০ জন নেতা–কর্মী জড়ো হয়ে মিছিল করে সড়কে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এ সময় তারা দেশীয় অস্ত্র নিয়ে সড়কে প্রকাশ্যে মহড়া দেন এবং আশপাশের লোকজনের মাঝে আতঙ্ক তৈরি করেন।

ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে রিফাত দাড়িয়া নামের এক আসামিকে গ্রেপ্তার করে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, “সন্ত্রাসবিরোধী আইনে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩০–৪০ জনকে আসামি করে মামলা হয়েছে। আসামিদের মধ্যে রিফাত দাড়িয়াকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION