1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
লিপু থেকে মিরাজ, বাংলাদেশ পেল ১৭ অধিনায়ক - Bangladesh Khabor
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
এক লাখের বেশি শিক্ষক নিয়োগের ঘোষণা শিক্ষামন্ত্রীর করিডরের উপকার তিন দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত রংপুর অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত করার ‘ষড়যন্ত্রের’ অভিযোগে গাইবান্ধায় সংবাদ সম্মেলন কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল রিজার্ভ চুরি: ৯৬ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন জমার তারিখ বাউফলে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় মোবাইকোর্টে মাদকসেবীকে ১ বছরের কারাদণ্ড কুষ্টিয়ায় স্কুলছাত্রী ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন বাড়ির সীমানা নিয়ে কলেজছাত্র রুমন হত্যা: গাজীপুর থেকে পিতা-পুত্র গ্রেফতার

লিপু থেকে মিরাজ, বাংলাদেশ পেল ১৭ অধিনায়ক

  • Update Time : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ৪৬৭১ জন পঠিত

স্পোর্টস ডেস্ক : স্বাধীনতার পর নানা চড়াই উৎরাইয়ের মধ্য দিয়ে যায় দেশের ক্রিকেট। ১৯৭৭ সালে প্রথমবার বাংলাদেশ নামে খেলে ক্রিকেট দল। প্রয়াত শামিম কবিরের অধিনায়কত্বে ঢাকা স্টেডিয়ামে বর্তমানে যা জাতীয় স্টেডিয়াম নামে পরিচিত সেই স্টেডিয়ামে মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাবের (এমসিসি) বিপক্ষে তিন দিনের ম্যাচ খেলেছিল বাংলাদেশ ক্রিকেট দল।

সেবারই প্রথম কোনো দলের বিপক্ষে ‘বাংলাদেশ’ নামে খেলেন দেশের ক্রিকেটাররা। তিন দিনের সেই ম্যাচটিকে ‘আন অফিসিয়াল টেস্ট ম্যাচ’ হিসেবে লেখা হয়েছিল ওই সময়ের পত্র-পত্রিকায়।

অবশ্য সেই ম্যাচের আগে ওই সফরে আরও দুটি ম্যাচ খেলেছিল এমসিসি। কিন্তু সেগুলো বিভিন্ন অঞ্চলভিত্তিক নামে খেলা হয়। জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিই প্রথম বাংলাদেশ নামে খেলেন শামিম কবির, রকিবুল হাসান, শফিকুল হক হীরা ও সৈয়দ আশরাফুল হকরা।

সময় পরিবর্তনের সঙ্গে পাল্টে গেছে ক্রিকেট। বর্তমানে ক্রিকেট এখন তিন ফরম্যাটের খেলা। ওয়ানডেতে গাজী আশরাফ হোসেন লিপু, টেস্টে নাইমুর রহমান দুর্জয় ও টি-টোয়েন্টিতে শাহরিয়ার নাফিস বাংলাদেশের প্রথম অধিনায়ক। তবে দেশের ক্রিকেটে প্রথম অধিনায়ক হিসেবে স্বীকৃত শামীম কবির।

১৯৭৭ সালের ৭ জানুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত এমএসসির বিপক্ষে খেলা দলটিই ছিল প্রথম আনুষ্ঠানিক বাংলাদেশ ক্রিকেট দল। সেই দলকে নেতৃত্ব দেওয়া শামীম কবীরকে তাই বাংলাদেশ ক্রিকেটের প্রথম অধিনায়ক ধরা হয়। ২০১৯ সালে তিনি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।

এমসিসির বিপক্ষে তিন দিনের ম্যাচটিতে ড্রয়ের সুযোগ সৃষ্টি করেও শেষ পর্যন্ত হেরে যায় বাংলাদেশ। হেরে গেলেও সেদিন মূলত জয় হয়েছিল বাংলাদেশেরই। সেই ম্যাচটি ছিল বাংলাদেশের জন্য ক্রিকেট খেলতে পারে কি না সেটি যাছাইয়ের পরীক্ষাও।

মাঠের খেলার সঙ্গে ক্রিকেটের প্রতি দর্শকদের আগ্রহ সব মিলিয়ে বাংলাদেশকে আইসিসির সহযোগী দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে সাহায্য করে সেই ম্যাচ। সেবারের সফর শেষে এমসিসির এক প্রতিবেদনের ভিত্তিতে ওই বছরের জুনে আইসিসির সহযোগী সদস্যপদ পায় বাংলাদেশ। খুলে যায় আন্তর্জাতিক ক্রিকেটের দুয়ার।

১৯৮৬ সালে গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলে বাংলাদেশ ক্রিকেট দল। সেবার ওয়ানডে ফরম্যাটে এশিয়া কাপে অংশ নেয় বাংলাদেশ। এরপর ওয়ানডে ফরম্যাটে মাশরাফি বিন মুর্তজার মতো অনেক সফল অধিনায়ক দেখেছে বাংলাদেশ।

শ্রীলংকা সফরকে সামনে রেখে আজ ওয়ানডে দলের নতুন অধিনায়ক হিসেবে মেহেদি হাসান মিরাজের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নাজমুল হোসেন শান্ত ইনজুরিতে থাকায় মিরাজ আপদকালীন অধিনায়ক হিসেবে ইতোমধ্যে জাতীয় দলকে ৪টি ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন। আজ আনুষ্ঠানিকভাবে দেশের ১৭তম ওয়ানডে অধিনায়ক হিসেবে স্বীকৃতি পেলেন মিরাজ।

সবচেয়ে বেশি ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন যারা-

নাম               ম্যাচ       জয়    পরাজয়

১. মাশরাফি বিন মুর্তজা ৮৮ ৬০ ৩৪।

২. হাবিবুল বাশার সুমন ৬৯ ২৯ ৪০

৩. সাকিব আল হাসান  ৬২ ২৭ ৩৪

৪. মোহাম্মদ আশরাফুল ৩৮ ৮ ৩০।

৫. মুশফিকুর রহিম ৩৭ ১১ ২৪।

৬. তামিম ইকবাল ৩৭ ২১ ১৪।

৭. খালেদ মাসুদ পাইলট ৩০ ৪ ২৪

৮. আমিনুল ইসলাম বুলবুল ১৬ ২ ১৪।

৯. আকরাম খান ১৫ ১ ১৪।

১০. খালেদ মাহমুদ সুজন ১৫ ০ ১৫।

১১. নাজমুল হোসেন শান্ত ১৩ ৪ ৯।

১২. গাজী আশরাফ হোসেন লিপু ৭ ০ ৭।

১৩. লিটন কুমার দাস  ৭ ৩ ৩।

১৪. মেহেদি হাসান মিরাজ ৪ ০ ৪

১৫. নাঈমুর রহমান দুর্জয় ৪ ০ ৪।

১৬. মিনহাজুল আবেদনি নান্নু ২ ০ ২।

১৭. রাজিন সালেহ ২ ০ ২।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION