1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পাকিস্তান সফর নিয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে না বিসিবি - Bangladesh Khabor
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
স্থানীয় নির্বাচনে শরিকদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত: মির্জা ফখরুল আসাদুজ্জামানকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান : দোষীদের কারাদণ্ড ও  অর্থদণ্ড রাষ্ট্রায়ত্ত ৪৪ প্রতিষ্ঠান লিজ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ সমাবেশ গোপালগঞ্জে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত  চেক ডিজঅনার মামলায় রিজেন্টের সাহেদ কারাগারে Icon দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার সাইদুর উপজেলা পর্যায়ে চিকিৎসকদের দায়িত্বে অবহেলা, শাস্তিমূলক ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর জয়পুরহাটে ৫৫১ বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেপ্তার ১ গোবিপ্রবির নতুন ভিসি খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত

পাকিস্তান সফর নিয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে না বিসিবি

  • Update Time : শনিবার, ১০ মে, ২০২৫
  • ৪২৫৬ জন পঠিত

স্পোর্টস ডেস্ক : ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির আগে বাংলাদেশ দলের পাকিস্তান সফর নিয়ে ছিল ঘোর অনিশ্চয়তা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অপেক্ষা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সিদ্ধান্তের।

পিসিবি আরও কিছুদিন পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত জানাতে চায়। এদিকে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফর নিয়ে শনিবার বিসিবির সভায় সিদ্ধান্ত হয়েছে আমিরাতের বিপক্ষে দুটি টি ২০ ম্যাচ নির্ধারিত সময়েই খেলবে বাংলাদেশ। পাকিস্তান সফর নিয়ে আরও কিছুদিন অপেক্ষা করতে চায় বিসিবি।

পাকিস্তান স্বাগতিক। তাই তাদের দিক থেকে সিদ্ধান্ত আসুক, এমনটাই আশা বিসিবির। ভারত-পাকিস্তান সংঘাতের জেরে বাংলাদেশের বাকি সিরিজ ও এশিয়া কাপের ভাগ্যও ঝুলে আছে। সামনের সফর নিয়েও সভায় আলোচনা হয়েছে। ১৪ মে সংযুক্ত আরব আমিরাতে যাবে বাংলাদেশ দল। সেখানে ১৭ ও ১৯ মে দুটি টি ২০ ম্যাচ। পিসিবির প্রাথমিক সূচি অনুযায়ী, পাকিস্তানের বিপক্ষে পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ২৫, ২৭ ও ৩০ মে এবং ১ ও ৩ জুন।

কাল সন্ধ্যায় বিসিবি বিবৃতিতে বলেছে, ‘বাংলাদেশ দলের আসন্ন পাকিস্তান সফর নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে আলোচনা চলছে। বিসিবি আবারও জোর দিয়ে জানাচ্ছে যে, খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের নিরাপত্তা ও সুরক্ষা সর্বদা বোর্ডের সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। পাকিস্তানের বর্তমান পরিস্থিতি বিবেচনায় রেখে সফর সংক্রান্ত সব সিদ্ধান্তই সতর্কতার সঙ্গে নেওয়া হবে এবং তা দল ও বাংলাদেশ ক্রিকেটের সর্বোত্তম স্বার্থ নিশ্চিত করা হবে।’

এদিকে ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নিতে আরও কিছু সময় লাগবে বলে জানালেন বিসিবির এক পরিচালক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION