1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত  আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব - Bangladesh Khabor
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাউফলে ‘রেকটি’ সিরাপ ও মাদক বিক্রির টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ বালুভর্তি টমটম নিয়ন্ত্রণ হারিয়ে বিলের পানিতে, দুই ঘণ্টা পর উদ্ধার হল হেলপারের মরদেহ কোটালীপাড়ায় বিবাহিত ও অবিবাহিতদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সংসদে আমাকে অকথ্য ভাষায় গালাগাল করা হয়েছে: রুমিন ফারহানা সংসদের ৬ বিল পাশ, তৃতীয় অধিবেশনের সমাপ্তি কোটালীপাড়ায় গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ মাহবুব উদ্দিন খোকনের ওই আচরণ সঠিক ছিল না: আইনমন্ত্রী ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় মাদ্রাসার স্থাপনা আটকে দোকান নির্মাণ; ক্ষুব্ধ শিক্ষার্থী-এলাকাবাসী সরকার বাঁকাপথে এগোচ্ছে, সঠিক পথে ফিরতে হবে: শিবির সভাপতি

বাউফলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত  আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব

  • Update Time : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ২৬৯ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী: পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় যাবজ্জীবন ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত‌ পলাতক আসামী মো. ফিরোজ নামের এক যুবককে ২২বছর পর গ্রেফতার করেছে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এর একটি আভিযানিক দল।
০৭.০৩.২৫ইং তারিখ রোজ শুক্রবার সকাল ৮টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার সূর্যমনি ইউনিয়নের রহমতনগর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ফিরোজ উপজেলার সূর্যমনি ইউনিয়নের কবিরকাঠী গ্রামের বাসিন্দা মৃত মজিদ হাওলাদারের ছেলে।
ঘটনার বিবরণে জানা যায়, আসামি মোঃ ফিরোজ জমি সংক্রান্ত বিষয়ে ২০০৩ সালে দাঙ্গা সৃষ্টি করে ভিকটিমকে পিটিয়ে ও এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম ও মারাত্মকভাবে পায়ের রগ কেটে দেয়। ভিকটিম গুরুতর জখম প্রা্প্ত হলে ভিকটিমের স্ত্রী জোহরা বেগম বাদী হয়ে বাউফল থানায় একটি মামলা দায়ের করেন। ২০০৩ সালে মামলা হলে অন্যান্য আসামি ধরা পরলেও  আসামী ফিরোজ প্রায় ২২ বছর পলাতক ছিল।আসামী পলাতক অবস্থায় দায়রা জজ আদালত কর্তৃক ২০০৭ সালে  যাবজ্জীবন কারাদন্ডসহ ৫ হাজর টাকা জরিমানাসহ দন্ডিত হয় এবং আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করা হয়। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।
আসামি ফিরোজ ২০০৩ সালের বাউফল থানার ধারা ১৪৯/৩০৭/৩২৬ পেনাল কোডে অভিযুক্ত ছিলেন। যার জিআর নং ২৯৪/০৩।
গ্রেফতারকৃত আসামি ফিরোজকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাউফল থানায় হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION