1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শ্রীপুরে অটোচালককে বাস থেকে ফেলে হত্যার অভিযোগ : বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ - Bangladesh Khabor
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ স্থানীয় নির্বাচনের বছরে ইসির জন্য বরাদ্দ সাড়ে ৪ হাজার কোটি টাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে স্পিকারের অভিনন্দন কোটালীপাড়া পৌরসভা ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য তাদের প্রস্তাবিত বাজেট ঘোষণা কোটালীপাড়া পৌরসভায় টেকসই নগর উন্নয়ন পরিকল্পনায় কর্মশালা অনুষ্ঠিত বাউফলে বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা

শ্রীপুরে অটোচালককে বাস থেকে ফেলে হত্যার অভিযোগ : বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ

  • Update Time : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ২৪২ জন পঠিত
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে তাকওয়া পরিবহনের চালক ও বাসের স্টাফ বাস থেকে ফেলে অটোরিকশার চালককে ধারালো অস্ত্রের আঘাতে পায়ের রগ কেটে হত্যার পর মহাসড়কে ফেলে যাবার ঘটনায় থানায় মামলা না নেয়ায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে অটোরিকশা চালক ও স্থানীয় জনতা।
স্বজনদের অভিযোগ তাকওয়া পরিবহনের চালকরা হত্যা করে মরদেহ ফেলে যায়, এঘটনায় মামলা নিতে গড়িমসির অভিযোগ তুলেছেন নিহতের স্বজনরা।
লিটন মিয়ার হত্যার অভিযোগে প্রায় চার ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন স্থানীয়রা ও সহকর্মী অটোচালকরা।
নিহত লিটন মিয়া নেত্রকোনা জেলার মদন থানার শিবভাষা এলাকার দুলাল মিয়ার ছেলে। তিনি গাজীপুর সদর উপজেলার শিরিরচালা এলাকার আনোয়ারের বাড়িতে ভাড়া বাসায় থেকে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
অটোচালকদের অভিযোগ, (৩ মার্চ) সোমবার বিকেলে শ্রীপুরের মাষ্টারবাড়ি এলাকায় তাকওয়া পরিবহনের একটি বাসের সঙ্গে লিটনের অটোরিকশার ধাক্কা লাগে, এতে অটোরিকশার একটি কাচ ভেঙে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে বাসচালক ও লিটনের মধ্যে বাগবিতণ্ডা হয়।
একপর্যায়ে তাকওয়া পরিবহনের চালক ও তার সহযোগীরা লিটনকে জোরপূর্বক তুলে নিয়ে নতুন বাজার এলাকায় মহাসড়কের উপর চলন্ত বাস থেকে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই লিটনের মৃত্যু হয়।অটোচালকদের দাবি, লিটনকে হাত-পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ চালকরা মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে সড়ক অবরোধ করে বিচারের দাবি জানান। ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দু’পাশে ব্যাপক যানজট সৃষ্টি হয়।
পরে প্রশাসনের হস্তক্ষেপে ও যৌথ বাহিনীর আশ্বাসে বেলা ১২টার দিকে অবরোধ তুলে নেন অটোচালকরা। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী জানায়, দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION