1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে, গ্রেফতার ২ - Bangladesh Khabor
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াতের বিস্ফোরক অভিযোগ প্রসঙ্গে যা বললেন রিজওয়ানা ছুটির সিদ্ধান্ত নিলেও হয়নি প্রজ্ঞাপন, যা জানালেন মন্ত্রিপরিষদ সচিব দল বদলেছে, মানুষের ভাগ্য বদলায়নি: নাহিদ ইসলাম ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে বললেন ট্রাম্প সংসদে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ভাষণ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী দুবাই থেকে বিশেষ ফ্লাইটে ফিরল ৪০৫ যাত্রী জ্বালানি সাশ্রয়ে সরকারের নির্দেশনা জারি দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী জাতীয় পাট দিবস উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত অফিস সময়ে চিকিৎসকেরা ক্লিনিকে যাচ্ছেন কিনা দেখবে গোয়েন্দারা: স্বাস্থ্যমন্ত্রী

বাউফলে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে, গ্রেফতার ২

  • Update Time : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৩ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নে দশম শ্রেণীর এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
শনিবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর মিয়াজান গ্রামে এঘটনা ঘটে।
এঘটনায় অভিযুক্ত মোঃ বেল্লাল (২৫) ও ফয়সাল আহমেদ (২৪) নামের দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযুক্ত বেল্লাল একই গ্রামের মতলেব হাওলাদারের ছেলে।
এর আগে উপজেলার কালাইয়া বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী শিবু দাসকে অপহরণ ও ডাকাতি মামলায় গ্রেফতারের পর জেল খেটে সদ্য বেড়িয়েছেন।
ভুক্তভোগী শিক্ষার্থীর মা লাইজু বেগম অভিযোগ করে বলেন, তার মেয়ে চন্দ্রদ্বীপ আ.স.ম ফিরোজ মাধ্যমিক বিদ্যালয়ের এস.এস.সি পরিক্ষার্থী। ঘটনার রাতে  দশটায় ঘরের সবাই  ঘুমিয়ে পরেন। রাত অনুমানিক এগাটার দিকে কাঠের জানালা ভেঙ্গে অভিযুক্ত বেল্লাল ও ফয়সাল ঘরের ভিতর প্রবেশ করে এবং মেয়ের মা বাবাকে চেতনানাশক স্প্রে দিয়ে অচেতন করে। এরপর ওই শিক্ষার্থীর মুখে গামছা পেঁচিয়ে জোর করে বাড়ির পাশে নির্জন জায়গায় নিয়ে ধর্ষণ করে। ওই শিক্ষার্থী বাড়ি ফিরে ডাক চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে এসে মেয়েসহ মা বাবাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে মেয়েকে স্বাস্থ্য পরিক্ষার জন্য পটুয়াখালী সরকারী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
ঘটনার খবর পেয়ে পুলিশ রাতেই অভিযুক্ত বেল্লাল ও ফয়সালকে গ্রেফতার করে।
এবিষয়ে বাউফল অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন বলেন, ঘটনা শুনে তাৎক্ষণিক আমরা অভিযুক্ত বেল্লাল ও ফয়সালকে গ্রেফতার করি। তবে এঘটনায় এখনও কোনো মামলা হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION