1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে বিএনপি সমাবেশ : আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোড ম্যাপ অতিসত্বর প্রণয়ন - Bangladesh Khabor
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াতের বিস্ফোরক অভিযোগ প্রসঙ্গে যা বললেন রিজওয়ানা ছুটির সিদ্ধান্ত নিলেও হয়নি প্রজ্ঞাপন, যা জানালেন মন্ত্রিপরিষদ সচিব দল বদলেছে, মানুষের ভাগ্য বদলায়নি: নাহিদ ইসলাম ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে বললেন ট্রাম্প সংসদে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ভাষণ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী দুবাই থেকে বিশেষ ফ্লাইটে ফিরল ৪০৫ যাত্রী জ্বালানি সাশ্রয়ে সরকারের নির্দেশনা জারি দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী জাতীয় পাট দিবস উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত অফিস সময়ে চিকিৎসকেরা ক্লিনিকে যাচ্ছেন কিনা দেখবে গোয়েন্দারা: স্বাস্থ্যমন্ত্রী

জয়পুরহাটে বিএনপি সমাবেশ : আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোড ম্যাপ অতিসত্বর প্রণয়ন

  • Update Time : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৬৬ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট : ৫ই আগষ্ট বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের দুঃশাসন ও ফ্যাসিবাদের অবসান হলে আওয়ামী লীগ সভানেত্রী ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহামান্য রাষ্ট্রপতির নিকট পদত্যাগপত্র জমা দিয়ে ভারতে আশ্রয় নেয়। নোবেল শান্তি বিজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডঃ মুহাম্মদ ইউনুছ অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। অন্তবর্তীকালীন সরকার কিছু সংস্কার গ্রহণে সিদ্ধান্ত নিলে দেশের আপামর জনসাধারণ তা সাধুবাদ জানাই। কিন্তু দিনদিন দেশের আর্থসামাজিক অবস্থার অবনয়ন ঘটে। দ্রব্যমূল্য দিন দিন বৃদ্ধি পেতে পেতে সাধারণ জনগণের নাগালের বাহিরে চলে গেছে। বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। আইন শৃঙ্খলার অবনতির কারণে দিনদিন হত্যা, খুন, ধর্ষণ, নির্যাতনের মত ঘটনা অহরহ ঘটছে। এসব ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করতে দরকার একটি নির্বাচিত সরকার। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোড ম্যাপ তৈরির জন্য ইউনুস সরকারকে বারবার তাগিদ দেওয়া হলেও তিনি কোন কর্ণপাত না করে সংস্কারের নামে নিজেদের অবস্থা পাকা পক্ত করার পায়তারা করছে মনে করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জয়পুরহাট জেলা শাখার আয়োজনে এক সমাবেশের আয়োজন করা হয়।
জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন এর সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হারুন অর রশিদ হারুন।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুল রহমান চন্দন।
সাবেক এমপি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলীম ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব।
শনিবার বিকালে শহীদ ডাঃ আবুল কাশেদ ময়দানে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোড ম্যাপ অতিসত্বর প্রণয়ন ও বাস্তবায়নের আহ্বান জানান। বক্তারা দ্রব্যমূল্যের উর্ধ্বগতির নাগাম টেনে ধরার আহ্বান জানান। বক্তারা আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতির কথা উল্লেখ করে বলেন একজন নির্বাচিত সরকারই পারে দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে। ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করে সাজা নিশ্চিত করণের আহ্বান জানান।
বক্তারা দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে দেশে আসার সুযোগ করে দেওয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION