1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বর্তমান সরকারের শাসনামলে বাংলাদেশের একটি পরিবারও গৃহহীন থাকবে না - Bangladesh Khabor
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে ধানের শীর্ষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ৫৪ বছরে ক্ষমতায় যারা ছিল, তাদের শ্বশুরবাড়ির সম্পদ হু হু করে বেড়েছে: জামায়াত আমির র‌্যাবের নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারিয়েছে : এনসিপি পে-স্কেলের জন্য অর্থের যোগান নিয়ে যা বললেন উপদেষ্টা নির্বাচন নিয়ে স্পষ্ট বার্তা দিলেন সেনাপ্রধান দ্য ইকোনমিস্ট : প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে ধানের শীর্ষ মার্কাকে বিজয়ী করতে উঠান বৈঠক গোবিপ্রবিতে দিনব্যাপী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত কুষ্টিয়ায় যুবদল নেতার বিরুদ্ধে জামায়াতের নারী কর্মী হেনস্তার অভিযোগ

বর্তমান সরকারের শাসনামলে বাংলাদেশের একটি পরিবারও গৃহহীন থাকবে না

  • Update Time : মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১
  • ৪০৫ জন পঠিত

বগুড়া থেকে মোঃ সবুজ মিয়া,

বগুড়ার জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক বলেছেন, শেখ হাসিনার সরকার গরীব মানুষের সরকার। এই সরকারের শাসনামলে একটি পরিবারও গৃহহীন থাকবে না। সরকার গৃহহীন ও যাদের জমি নেই এমন পরিবারের তালিকা প্রনয়ন করে পর্যায়ক্রমে তাদের জন্য অত্যাধুনিক বাসগৃহ নির্মাণ করে দিচ্ছে। তিনি বগুড়ার সোনাতলা উপজেলার জোড়গাছা, পাকুল্লা ও তেকানীচুকাইনগর ইউনিয়নের বিভিন্ন স্থানে ভুমিহীন মানুষের জন্য নির্মিত ঘর পরিদর্শনকালে উপরোক্ত কথা বলেন। তিনি তার বক্তব্য আরও বলেন, ভুমিহীনদের জন্য নির্মিত ঘরগুলো যেন মান সম্মত ও বসবাসযোগ্য করে নির্মাণ করা হয় এ জন্য তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেন।

এ সময় তিনি স্থানীয়দের উদ্দেশ্য বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই এলাকার লোকজনকে ভালোবাসে বলেই লাখ লাখ টাকা ব্যয়ে তাদের জন্য বাসগৃহের ব্যবস্থা করছে। এ সময় তিনি গুচ্ছগ্রামবাসীর কুশোলাদী বিনিময় করেন এবং প্রধানমন্ত্রীর জন্য দোয়া কামনা করেন। গুচ্ছগ্রামবাসীদের নিরাপত্তার জন্য সীমানা প্রাচীর নির্মাণ, শিশুদের জন্য স্থাপনকৃত গুচ্ছগ্রামের প্রাথমিক বিদ্যালয়টি জাতীয়করণের প্রক্রিয়া শুরু করার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশনা এবং ছিন্নমূল ভুমিহীন শ্রেণির মানুষের জীবনযাত্রার মান বাড়াতে জনপ্রতিনিধি ও প্রশাসনকে নির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কাবেরী জালাল, ওসি রেজাউল করিম রেজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসি রুম্পা, জোড়গাছা ইউপি চেয়ারম্যান রোস্তম আলী মন্ডল, তেকানীচুকাইনগর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ শামছুল হক মন্ডল, পাকুল্লা ইউপি চেয়ারম্যান জুলফিকার রহমান শান্ত প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION