1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোবিন্দগঞ্জে সাড়ে ৯ কেজি গাঁজাসহ পুলিশের এএসআই গ্রেফতার - Bangladesh Khabor
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে শ্রমিক নেতা মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন পলাশবাড়ীতে র‍্যাবের অভিযানে ১,২৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পরিবার ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের অনুমতি চাইলেন পলক নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে : আখতার শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: মির্জা ফখরুল সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ ‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় স্বরাষ্ট্রমন্ত্রীর ক্রীড়া মানুষকে শৃঙ্খলাবোধ, সহিষ্ণুতা ও দেশপ্রেমের শিক্ষা দেয়: প্রধানমন্ত্রী জয়পুরহাটে ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন  অতীতের ১৭ বছরে এ অঞ্চলের মানুষ তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি : এমপি জিলানী

গোবিন্দগঞ্জে সাড়ে ৯ কেজি গাঁজাসহ পুলিশের এএসআই গ্রেফতার

  • Update Time : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫৯ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাড়ে ৯ কেজি গাঁজাসহ এক পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আজ দুপুরের দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত পুলিশের সহকারী উপ-পরিদর্শকের (এএআই) আনিসুর রহমান। তিনি লালমনিরহাট সদর উপজেলার চরখাটা গ্রামের আলিমুদ্দিনের ছেলে এবং গাইবান্ধার পলাশবাড়ী থানায় কর্মরত ছিলেন।
দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মানিক রানা সঙ্গীয় ফোর্সসহ গোবিন্দগঞ্জ চারমাথা মোড়ে ডাচ-বাংলা ব্যাংকের সামনে, ঢাকা-রংপুর মহাসড়কে অভিযান চালিয়ে পলাশবাড়ী থেকে বগুড়াগামী একটি টিভিএস এপ্যাচি মোটরসাইকেল তল্লাশিকালে আনিসুর রহমানের কাছ থেকে ৯ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। সেই সাথে গাঁজা পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত পুলিশ সদস্যের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আর গাইবান্ধা জেলা পুলিশ সুপার (এসপি) নিশাত এ্যঞ্জেলা মুঠোফোনে জানিয়েছেন, মাদকসহ আটককৃত পুলিশ সদস্য তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে আইন সবার জন্য সমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION