1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ফিলিং স্টেশনে প্রাইভেটকারের মধ্যেই পুড়ে মারা গেল চার বছরের শিশু - Bangladesh Khabor
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবিধান মেনেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শপথ: আইনমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকা ওয়াসার নতুন এমডি মনিরুজ্জামান আ.লীগ সরকার রোহিঙ্গা সমস্যা সমাধানে ব্যর্থ হয়েছে: শামা ওবায়েদ রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত বন্দরে ৩শত চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ১৩ হাজার টাকা জরিমানা প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেফতার জয়পুরহাটের হাসপাতালে রোগী ফেলে ডায়গনস্টিক সেন্টারে রোগী দেখার সময় জনতার হাতে অবরুদ্ধ ডাক্তার বল্লমঝাড়ে রাস্তা সংস্কারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও ইউনিয়ন পরিষদ ঘেরাও গোপালগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ

ফিলিং স্টেশনে প্রাইভেটকারের মধ্যেই পুড়ে মারা গেল চার বছরের শিশু

  • Update Time : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩১৮ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : নারায়ণগঞ্জের রূপগঞ্জে খালার বাড়ি যাওয়ার পথে ফিলিং স্টেশন থেকে গ্যাস নেওয়ার সময় প্রাইভেটকারে আগুন লাগে। ওই প্রাইভেটকারে থাকা চার বছরের শিশু জিহান আগুনে পুড়ে ঘটনাস্থলেই মৃত্যু মারা গেছে।

শুক্রবার বিকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের কর্ণগোপ এলাকায় রংধনু সিএনজি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

এদিকে মৃত্যুর খবর পেয়ে নিহতের স্বজনরা ফিলিং স্টেশনে ভাংচুর চালায়।

মৃত জিহান রূপগঞ্জের রূপসী এলাকার শরীফের ছেলে।

নিহতের স্বজনরা জানান, বিকালে শিশু জিহান তার মা ও মামার সঙ্গে প্রাইভেটকারযোগে খালার বাড়ি নরসিংদীর উদ্দেশ্য রওয়ানা হয়। তারা কর্ণগোপ এলাকায় রংধনু ফিলিং স্টেশনে প্রাইভেটকারে গ্যাস নেওয়ার জন্য যান। গ্যাস নেওয়ার সময় প্রাইভেটকারের ভিতরে ছিল শিশু জিহান, তার মা ও মামা বাইরে ছিলেন। গ্যাস নেওয়ার সময় হঠাৎ গাড়িতে আগুন লেগে যায়। কিছু বুঝে ওঠার আগেই পুরো গাড়িতে আগুন ধরে যায়। আগুনে গাড়ির ভিতরে থাকা শিশু জিহান ঘটনাস্থলেই পুড়ে মারা যায়।

এদিকে প্রাইভেটকারে আগুন লাগার পরপরই ফিলিং স্টেশনের দায়িত্বরত কর্মচারীরা পালিয়ে যায়।

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান, শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION