1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সাংবাদিকদের মধ্যে বিরোধ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে: জেলা প্রশাসক - Bangladesh Khabor
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে শ্রমিক নেতা মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন পলাশবাড়ীতে র‍্যাবের অভিযানে ১,২৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পরিবার ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের অনুমতি চাইলেন পলক নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে : আখতার শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: মির্জা ফখরুল সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ ‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় স্বরাষ্ট্রমন্ত্রীর ক্রীড়া মানুষকে শৃঙ্খলাবোধ, সহিষ্ণুতা ও দেশপ্রেমের শিক্ষা দেয়: প্রধানমন্ত্রী জয়পুরহাটে ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন  অতীতের ১৭ বছরে এ অঞ্চলের মানুষ তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি : এমপি জিলানী

সাংবাদিকদের মধ্যে বিরোধ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে: জেলা প্রশাসক

  • Update Time : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫৪ জন পঠিত
ঝালকাঠি প্রতিনিধি: সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। কিন্তু সাংবাদিকদের নিজেদের মধ্যে বিরোধ রয়েছে। বিরোধ ভুলে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মেধাবী সাংবাদিকদের বৈষম্য নিরসনে এগিয়ে আসতে হবে। সাংবাদিকদের না জেনে রিপোর্ট করা উচিত নয়। তাদেরকে অনেক লেখাপড়ার মাধ্যমে জ্ঞানের জায়গা ডেভেলপ করতে হবে এবং সঠিক তথ্য উপস্থাপন করা উচিত। নৈতিক ও চরিত্রবান সাংবাদিকরা দেশ ও জাতির  কল্যানে ভুমিকা রাখতে পারেন। সমাজ ও আশেপাশের মানুষের কাছে মরালিটি বিস্তার করে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করা যায়।
বুধবার ১২ ফেব্রুয়ারি বিকাল ৩.টায় জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে  “বৈষম্যহীন নতুন বাংলাদেশ  বিনির্মাণে গণমাধ্যমের ভুমিকা” শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ঝালকাঠি জেলা প্রশাসক আশরাফুর রহমান।
বরিশাল আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান মোছা: আফরোজা নাইচ রিমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহিতুল ইসলাম।
মতবিনিময় সবা সঞ্চালনা করেন বরিশাল আঞ্চলিক তথ্য অফিসের উপপরিচালক আহসান কবীর।
এসময় অন্যান্যের বক্তব্য রাখেন নবাগত জেলা তথ্য অফিসার লেলিন বালা, বিদায়ী তথ্য অফিসার মৃদুল চৌধুরী, ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি কাজি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মো: আক্কাস সিকদার, টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমীর তালুকদার, সাধারণ সম্পাদক মো: শফিউল আজম টুটুল, জাতীয় সাংবাদিক সংস্থা ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু, সাংবাদিক আল আমিন, অলোক সাহা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION