1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
নিখোঁজের দুইদিন পর খাল থেকে বিপুলের লাশ উদ্ধার - Bangladesh Khabor
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে যুব সমাজকে রক্ষা ও মাদক বিরোধী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত “সবাই মিলেমিশে খাই” বলা জয়পুরহাটের সেই খাদ্য কর্মকর্তাসহ বরখাস্ত ৩ বাংলাদেশে ভিসা প্রক্রিয়া নিয়ে নতুন প্রস্তাব ভারতীয় সংসদীয় কমিটির বগালেকে পাহাড়ি খাদে দুই পর্যটকের লাশ আমার ‘সব তথ্য ফাঁস’ করে দাও: পাটওয়ারীকে রাশেদ ইয়াবা তৈরির কারখানার সন্ধান মিলল কেরানীগঞ্জে উখিয়ায় ট্রাম্পের বিশেষ দূত, প্ল্যাকার্ড দেখাল রোহিঙ্গারা বাংলাদেশে উগ্রবাদ-মৌলবাদের কোনো স্থান নেই: মির্জা ফখরুল নিজেই গাড়ি চালিয়ে ডিএনসিসির ‘পরিচ্ছন্নতা কার্যক্রম’ দেখলেন প্রধানমন্ত্রী বন্দরে মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী দােয়া ও সমথর্ন প্রত্যাশী কাউছার আহম্মেদ

নিখোঁজের দুইদিন পর খাল থেকে বিপুলের লাশ উদ্ধার

  • Update Time : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৬৭ জন পঠিত

স্টাফ রিপোর্টার : নিখোঁজের দুইদিন পর খাল থেকে ভাসমান অবস্থায় জেলে বিপুলের লাশ স্থানীয়দের সহায়তায় উদ্ধার করেছে কোটালীপাড়া থানা পুলিশ।

সোমবার ভোরে ফজরের নামাজ শেষে বাড়ী ফেরার পথে স্থানীয় একটি মসজিদের ইমাম খালে একটি মৃত দেহ ভাসতে দেখে খবর দেন এলাকাবাসীকে। পরে স্বজনেরা এসে মৃত দেহটি নিখোজ বিপুলের বলে শনাক্ত করে।

গত শনিবার বিকালে নিজ বাড়ীর অদুরে গোপালগঞ্জ-পয়সারহাট খালে মাছ শিকারে গিয়ে নিখোজ হয় বিপুল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরী দল রবিবার বিকাল ৫টা পর্যন্ত তল্লাশী চালিয়ে অভিযান সমাপ্ত ঘোষনা করে চলে যায়।

রাত গড়িয়ে ভোরের আলো ফোটার সাথে সাথে ঘটনা স্থল থেকে প্রায় আধা কিলোমিটার দুরে এম এম খান উচ্চ বিদ্যালয় সংলগ্ন খালে ভাসমান অবস্থায় পাওয়া যায় বিপুলের লাশ। লাশ পাওয়ার খবর ছডিয়ে পড়লে ঘটনা স্থলে আসতে থাকে শত শত উৎসুক জনতা। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠে চারপাশ। এলাকায় নেমে আসে শোকের ছায়া।

নিহত জেলের স্ত্রী মনি মন্ডল বলেন, আমার দুটি অবুঝ সন্তান আমি এখন কি নিয়ে বাচবো।

সুরঞ্জন সাহা, মিলন ফকির, অরুন দাস সহ একাধিক এলাকাবাসী সাংবাদিকদের বলেন, বিপুল দীর্ঘদিন যাবৎ হার্টের রোগে ভুগিতেছিলো, একাধিকবার স্ট্রোকও হয়েছে তার, কি কারনে তার এমন করুন মৃত্যু হলো আমরা জানি না।

এ বিষয়ে কোটালীপাড়া থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, কারো কোন অভিযোগ না থাকায় বিপুলের মৃত দেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION