1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে সুজন হত্যার বিচারের দাবীতে মানববন্ধন - Bangladesh Khabor
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:২২ অপরাহ্ন

বাউফলে সুজন হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

  • Update Time : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ২৫৫ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ৬নং কনকদিয়া ইউনিয়নের অটোচালক সুজন হাওলাদারকে দিনের বেলায় কুপিয়ে হত্যার সাথে জড়িতদের  বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার শাপলাখালী সড়কে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, পীরজাদা মশিউর রহমান, আব্দুর রহমান মোল্লা, নিহতের বাবা নবী আলী হাওলাদার, স্ত্রী ফাহিমা বগম ও শিশু পুত্র আরিয়ান হাওলাদার প্রমুখ।
এসময় বক্তারা হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি বিকালে সুজনের কাছে ৫ হাজার টাকা চাঁদা দাবি করে হত্যা কারিরা। টাকা দিতে রাজি না হওয়ায় শাপলাখালী ব্রিজের ঢালে ছুরিকাঘাত করে সুজনক হত্যা করে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মূনইমুল ইসলাম মিরাজ, মুরসালিন ও আপেল মাহমুদসহ বেশকিছু ছাত্রদল কর্মী। ওই ঘটনায় এজাহার নামীয় ২০ আসামীর মধ্যে ১৩ ও ১৪ নম্বর আসামীক গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION