1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জ বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের মেসে হামলা, আহত- ৮ - Bangladesh Khabor
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন গোপালগঞ্জে এলজিইডি’র নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ ও বদলী জনিত বিদায়ী প্রকৌশলীকে সংবর্ধনা প্রদান সোনারগাঁয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু’র গণসংযোগ  গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে ২১৩ বোতল এসকাফ উদ্ধার, গ্রেপ্তার ৩ বিরামপুর সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রপতির পদত্যাগে রাজনীতির সংশ্লিষ্টতা নেই: পরিবেশমন্ত্রী ‘১৮ বছরের কম বয়সিরা যেন মোবাইল ফোন ব্যবহার করতে না পারে’ রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা

গোপালগঞ্জ বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের মেসে হামলা, আহত- ৮

  • Update Time : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ২২৪ জন পঠিত
মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ : গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীদের মেসে ঢুকে হামলার অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। এ ঘটনায় অন্তত ৮ শিক্ষার্থী আহত হয়েছেন।
তাদের গোপালগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে,বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত ৯ টার দিকে গোপালগঞ্জ শহরের  পাচুরিয়ায় শিক্ষার্থীদের মেসে হামলার  ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন, এপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সেলিম রেজা, কৃষি বিভাগের ২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাহমিদ ও ১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইয়াজদানী।
এছাড়া রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুয়াজ বিল্লাহ, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমরান এবং স্থানীয় দুই শিক্ষার্থী আসাদুল্লাহ ও খালিদও আহত হয়েছেন। আহত ইয়াজদানীর হাত ভেঙে গেছে বলে জানা গেছে।আহত শিক্ষার্থীরা জানিয়েছেন, ০৫ থেকে ০৮ জন হঠাৎ মেসে প্রবেশ করে,অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
একপর্যায়ে তাদের পাইপ এবং লাঠি  দিয়ে মারতে শুরু করে।শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ফার্মেসি বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহীন বলেন, গোপালগঞ্জে বার বার শিক্ষার্থীদের ওপর বিভিন্ন ভাবে হামলা করা হচ্ছে। আমরা অতিবিলম্বে এই সকল হামলার বিচার চাই। যে সকল সন্ত্রাসীরা হামলা চালাচ্ছে তাদের দ্রুত গ্রেফতারের দাবি জানায়।
শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পদক্ষেপের দাবি জানিয়ে তিনি আরও বলেন, আজ আমরা নিরাপত্তাহীনতায় আছি। এই সকল ঘটনার বিচারের মাধ্যমে সন্ত্রাসীদের দমন করার দাবি জানাচ্ছি।গোপালগঞ্জ সদর থানার ইনচার্জ সাজ্জাদুর রহমান বলেন, হামলায় জড়িতদের প্রধান ইফতিকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের সকল টিম অন্যদের আটকের চেষ্টা করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION