1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে ট্রাক স্ট্যান্ড দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ - Bangladesh Khabor
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন গোপালগঞ্জে এলজিইডি’র নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ ও বদলী জনিত বিদায়ী প্রকৌশলীকে সংবর্ধনা প্রদান সোনারগাঁয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু’র গণসংযোগ  গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে ২১৩ বোতল এসকাফ উদ্ধার, গ্রেপ্তার ৩ বিরামপুর সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রপতির পদত্যাগে রাজনীতির সংশ্লিষ্টতা নেই: পরিবেশমন্ত্রী ‘১৮ বছরের কম বয়সিরা যেন মোবাইল ফোন ব্যবহার করতে না পারে’ রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা

বাউফলে ট্রাক স্ট্যান্ড দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

  • Update Time : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ২৮৩ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় ট্রাক স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপ সংঘর্ষে জড়ায়। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে আবু তাহের নামের একজনের হাতের আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক।
রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ১০নং কালাইয়া ইউনিয়নের ধানহাট এলাকায় এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার কালাইয়া বন্দর ধানহাট ট্রাক স্ট্যান্ড উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক গাজী গিয়াস উদ্দিনের সমর্থক উজ্জ্বলের দখলে ছিল। গত দুইদিন আগে এই স্ট্যান্ড ১১নং দাসপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজমের সমর্থক আবু তাহের দখল নেয়।
রোববার ফের স্ট্যান্ড দখলের চেষ্টা চালায় অপরপক্ষের সমর্থকরা। এ সময় উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে আলী আজমের অনুসারী আবু তাহের ও সোহরাব প্যাদা আহত হয়। আহত আবু তাহেরের ডান হাতের একটি আঙুল বিচ্ছিন্ন হওয়াতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাতেই বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।
ভুক্তভোগী আহত আবু তাহের বলেন, আমরা ট্রাক স্ট্যান্ডে বসা ছিলাম। এ সময় গিয়াসের লোকজন আমাদের উপর অতর্কিত হামলা চালায়।
অভিযুক্ত গাজী গিয়াস উদ্দিন বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না। আমি সারাদিন ধুলিয়া ইউনিয়নে ছিলাম, সন্ধ্যার পর কালাইয়া আসছি।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION