1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বরগুনায় ম্যানেজিং কমিটির সদস্যদের বিরুদ্ধে মিথ্যা ধর্ষন মামলার প্রতিবাদে মানববন্ধন - Bangladesh Khabor
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াতের বিস্ফোরক অভিযোগ প্রসঙ্গে যা বললেন রিজওয়ানা ছুটির সিদ্ধান্ত নিলেও হয়নি প্রজ্ঞাপন, যা জানালেন মন্ত্রিপরিষদ সচিব দল বদলেছে, মানুষের ভাগ্য বদলায়নি: নাহিদ ইসলাম ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে বললেন ট্রাম্প সংসদে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ভাষণ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী দুবাই থেকে বিশেষ ফ্লাইটে ফিরল ৪০৫ যাত্রী জ্বালানি সাশ্রয়ে সরকারের নির্দেশনা জারি দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী জাতীয় পাট দিবস উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত অফিস সময়ে চিকিৎসকেরা ক্লিনিকে যাচ্ছেন কিনা দেখবে গোয়েন্দারা: স্বাস্থ্যমন্ত্রী

বরগুনায় ম্যানেজিং কমিটির সদস্যদের বিরুদ্ধে মিথ্যা ধর্ষন মামলার প্রতিবাদে মানববন্ধন

  • Update Time : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ২০৫ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : বরগুনায় কৃষি প্রযুক্তি ইনস্টিটিউট এর ম্যানেজিং কমিটির সদস্যদের বিরুদ্ধে মিথ্যা ধর্ষন মামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।
রোববার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় শহরের কেওড়াবুনিয়া এলাকায় বরগুনা কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের সামনে মানববন্ধন করেছেন অধ্যায়নরত শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের সাময়িক বরখাস্তকৃত অফিস সহকারী এনামুল তার স্ত্রীকে দিয়ে আপন বড় ভাইকে  জব্দ করতেই মিথ্যা মামলা দিয়ে হয়রানির চেষ্টা করা হচ্ছে এমন অভিযোগে এ মানববন্ধন করা হয়।
জানা গেছে, বরগুনায় দুই কৃষি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে আদালতে মামলা করেছেন এক গৃহবধূ। অভিযোগ আমলে নিয়ে বরগুনা থানার ওসিকে এফআইআর করতে নির্দেশ দিয়েছেন আদালত। (২৩ জানুয়ারি) বৃহস্পতিবার আদালত এ আদেশ দেন।
পরে অভিযোগের বিষয়ে বরগুনা থানায় একটি ধর্ষণ মামলা রুজু করা হয়েছে। এ ধর্ষন মামলায় ঐ গৃহবধূ আপন দুই ভাসুর কে আসামি করেছে। মামলার দুই আসামিরা হলেন- সদর উপজেলার ৬ নম্বর বুড়িরচর ইউনিয়নের কেওড়াবুনিয়া গ্রামের শাহজাহানের বড় ছেলে কামরুল হাসান। তিনি বামনা উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা। অন্যজন তার আপন খালাতো ভাই একই এলাকার আ. সোবাহানের ছেলে বনি আমিন। তিনি তালতলী উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা। দুজনে সম্পর্কে আপন খালাতো ভাই। সেই সঙ্গে কামরুল হাসান ওই গৃহবধূর আপন ভাশুর। মামলা সূত্রে জানাগেছে, বরগুনা কৃষিপ্রযুক্তি ইনস্টিটিউটের অফিস সহকারী কাম হিসাব সহকারী ও মামলার বাদী ওই গৃহবধূর স্বামী এনামুলকে মিথ্যা মামলায় কারাগার থেকে মুক্ত করার প্রলোভন দেখায় আসামিরা। গত ১৮ জানুয়ারি বিকেলে বরগুনা কৃষিপ্রযুক্তি ইনস্টিটিউটের নৈশপ্রহরীর কক্ষে দুই নম্বর আসামি বণি আমিনের সহায়তায় স্বামী এনামুলের আপন বড় ভাই কামরুল হাসান তাকে জোরপূর্বক ধর্ষণ করে। মামলার বাদী ওই গৃহবধূর স্বামী এনামুল মামলার অভিযোগের বিষয়ে সত্য দাবি করে প্রতিবেদকের কাছে।
মামলার এক নম্বর আসামি বামনা উপজেলা উপসহকারী কৃষি উপ-সহকারী কামরুল হাসান বলেন, নিজের অনিয়ম আড়াল করতে এবং আমাকে হয়রানি করতেই আমার আপন ছোট ভাই এনামুল তার স্ত্রীকে দিয়ে আদালতে  মিথ্যা মামলা দায়ের করেছে। মামলায় উল্লেখিত তারিখে আমি কর্মস্থলে সরকারি কাজে ব্যস্ত ছিলাম। এ ছাড়া আমার ডরমিটরি রেজিস্ট্রারে স্বাক্ষরও আছে। মূলত কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের সুনাম নষ্ট করতে এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে সে মামলা থেকে রেহাই পেতে একে পর এক মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানি করছে। এ সময় তিনি মামলার অভিযোগ মিথ্যা দাবি করে ন্যায়বিচারের স্বার্থে মামলার বাদীর ডাক্তারি পরীক্ষার অনুরোধ জানান তিনি।
অপর আসামি বনি আমিন মামলার অভিযোগ মিথ্যা দাবি করে বলেন, মামলায় বর্ণিত ঘটনার তারিখ ও সময়ে আমি স্ত্রী-সন্তানসহ বরিশালে একটি জন্মদিনের অনুষ্ঠানে ছিলাম। আমার কাছে সিসি ক্যামেরার ফুটেজসহ প্রমাণ আছে, সেগুলো আদালতে পেশ করব। বাদীর স্বামী এনামুলকে অনিয়ম দুর্নীতি অভিযোগে সভাপতির অনুমতি স্বাপেক্ষে প্রতিষ্ঠান থেকে সাময়িক বরখাস্ত করায় ক্ষিপ্ত হয়ে এমন মিথ্যা মামলা দায়ের করেছে। বরগুনা থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, আদালতের আদেশে অভিযোগের বিষয়ে বরগুনা থানায় একটি ধর্ষণ মামলা রুজু করা হয়েছে।
 অপরদিকে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধনে উপস্থিত ছিলেন মামলার বাদী ওই গৃহবধূর শ্বশুর-শাশুড়ি।
মানববন্ধনে এলাকাবাসী জানান, পিতার  সরকারি বয়স্ক ভাতার টাকা আত্মসাৎ করার অভিযোগের সত্যতা পেয়ে পুত্র এনামুলের বিরুদ্ধে সার্টিফিকেট মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন তখনকার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিঞা।
সে মামলায় গত বছরের ১৮ নভেম্বর বিকেলে এনামুলকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। এ ছাড়া এনামুলের বিরুদ্ধে একাধিক মামলা আদালতে চলমান। সেসব মামলার অভিযোগের দায় থেকে রেহাই পেতেই মিথ্যা ঘটনা সাজিয়ে নিজের স্ত্রীকে দিয়ে আপন ভাইদের বিরুদ্ধে মামলা করেছেন এনামুল।
মামলার বাদী ওই গৃহবধূর শ্বশুর-শাশুড়ি ঘটনার অভিযোগের বিষয় অস্বীকার করে জানান, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি কলেজের কক্ষে । কয়েকদিন আগেও বড় ছেলে বামনা কৃষি উপসহকারী কর্মকর্তা কামরুল হাসানের স্ত্রী ও বরগুনা কৃষিপ্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যক্ষ সাবিনা আক্তারকে জেল খাটিয়েছে আমাদের ছোট ছেলে এনামুলও  কারাগারে । জামিনে বের হয়ে প্রতিশোধ নিতে এখন আবার কামরুলসহ দুই জনের বিরুদ্ধে মিথ্যা ধর্ষন  মামলা দায়ের করেছে। প্রশাসনের কাছে আমরা মিথ্যা মামলা দিয়ে হয়রানির সুষ্ঠু বিচার চাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION