1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে খাল থেকে মরদেহ উদ্ধার - Bangladesh Khabor
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন গোপালগঞ্জে এলজিইডি’র নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ ও বদলী জনিত বিদায়ী প্রকৌশলীকে সংবর্ধনা প্রদান সোনারগাঁয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু’র গণসংযোগ  গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে ২১৩ বোতল এসকাফ উদ্ধার, গ্রেপ্তার ৩ বিরামপুর সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রপতির পদত্যাগে রাজনীতির সংশ্লিষ্টতা নেই: পরিবেশমন্ত্রী ‘১৮ বছরের কম বয়সিরা যেন মোবাইল ফোন ব্যবহার করতে না পারে’ রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা

বাউফলে খাল থেকে মরদেহ উদ্ধার

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ২৪০ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় আব্দুল্লাহ রবি (৫৮) নামের একজন ট্রাক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার ৬নং কনকদিয়া ইউনিয়নের কুম্ভখালী গ্রামের হোগলা খাল থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মরদেহের প্যান্টের পকেটে পাওয়া এনআইডি কার্ড থেকে তার পরিচয় নিশ্চিত হয় পুলিশ। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার ইটালী গ্রামের বকস্ শেখের ছেলে। এছাড়াও তিনি সিরাজগঞ্জ ট্রাক এবং কার্ভাটভ্যানের পরিবহন শ্রমিক ইউনিয়নের (রেজি নং-৮১৫) রেজিস্ট্রেশন প্রাপ্ত সহকারী।
পুলিশ জানায়, কুম্ভখালী গ্রামের হোগলা খালে একটি ভাসমান মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। পুলিশের ধারণা, বুধবার রাতে একটি ট্রাক ধানের খড়কুটো নিয়ে কুম্ভখালী গ্রামে আসে। আয়লা স্কুলের কয়েকগজ সামনে এসে রাস্তার ওপর দিয়ে যাওয়া ২২হাজার ভোল্টের বৈদ্যুতিক তারের আটকে যায় ট্রাক। তখন ট্রাকটি এগিয়ে নিতে ওই তার সরিয়ে দেয়া চেষ্টা করেন ট্রাকের সহকারী আব্দুল্লাহ রবি। এসময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট  হয়ে নিহত হন। ট্রাকের অন্যান্য শ্রমিকরা কৌশলে তার মরদেহ পাশের খালে ফেলে পালিয়ে যায়।
বাউফল থানার ওসি  মো. কামাল হোসেন জানান, নিহত ব্যক্তির পরিবারকে খবর দেয়ার চেষ্টা চলছে। মরদেহের  ময়নাতদন্তের জন্য পটুয়াখালীর মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION