1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে কৃষকের জমির ধান বিএনপি নেতার লুট - Bangladesh Khabor
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এলপি গ্যাসের মাত্রাতিরিক্ত দাম কমানোর দাবি এমপি আখতারের নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার, সংসদে রুমিন ফারহানা স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী উপজেলা পরিষদে ‘বসার জায়গা’ পাচ্ছেন এমপিরা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই নারী সংসদের কেনাকাটায় অনিয়ম তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন শিক্ষা অফিসারসহ ৬ জনের বিরুদ্ধে সমন জারি আদালতের গোপালগঞ্জে “সেবার ব্রতে চাকরি” — এ স্লোগানকে সামনে রেখে টিআরসি পদে নিয়োগ -এর প্রথম দিন সম্পন্ন কু‌ষ্টিয়ায় দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গুলিবিদ্ধ ১০

বাউফলে কৃষকের জমির ধান বিএনপি নেতার লুট

  • Update Time : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ৩০৬ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় এক কৃষকের জমির ধান লুট করে নিয়ে গেছে বিএনপি নেতা ও তার সহযোগীরা। ওই সময় তারা কৃষকের হালের তিনটি বলদও জোর করে নিয়ে গেছে।
রবিবার সকালে উপজেলার চন্দ্রদ্বীপ ইউপির চর রায়সাহেব ওই ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, ৫ আগস্ট সরকার পতনের পর একের পর এক জমি, মাছের ঘের ও মহিষ গরু নিয়ে বিক্রি করে ত্রাসের রাজত্ব কায়েম করেন বেল্লাল ব্যাপারী ও তার সহযোগী শাহ আলম রাঢ়ী।
এর আগে ওই ইউনিয়নে ত্রাসের রাজত্ব ছিলো সাবেক সাংসদ আসম ফিরোজের ভাতিজা ও ইউপি চেয়ারম্যান আলকাস মোল্লা। তার আমলে যুবলীগ কর্মীরা একাধীক চুরি ডাকাতী করে ত্রাসের রাজত্ব কায়েম করছিলেন। যার অনেক মামলা আদালতে চলমান। ৫ আগস্ট সরকার পতনের পর উপজেলার মূল ভূখন্ড থেকে বিছিন্ন চন্দ্রদ্বীপ ইউনিয়নবাসী স্বস্তির নি:শ্বাস ছাড়লেও শুরু হয় নতুন রাজত্ব। সেই রাজত্ব একের পর এক কৃষকের গরু চুরি, পুকুরের মাছ লুট, ধান কেটে নিয়ে যাওয়া ও কৃষকদের একসনা ক্রয়কৃত সম্পত্তি দখল কর তরমুজ চাষে লিপ্ত হন বিএনপি নেতারা। সম্প্রতি বশির ফকির ও মস্তফা ফকিরের ২৮ একর কৃষি জমির ধান লুট করে নিয়ে যায় ইউনিয়ন বিএনপি নেতা বেল্লাল বেপারী। এছাড়া প্রতিনিয়ত একের পর এক অপকর্ম চালিয়ে যাচ্ছেন তারা। তাদের নিয়ে বিএনপির অন্যান্য কর্মী সমর্থকরা বিভ্রান্তিতে পড়ছেন। স্থানীয় কৃষক হেলাল হাওলাদার ও চন্দ্রদ্বীপ ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি কালাম হাং ঘটনার সত্যতা দাবী করে বলেন, তাদের সকল অপকর্ম বিএনপির উপর এসে পড়েছে। উপজেলা বিএনপির আহবায়ক মুনির হোসেনের ক্ষমতার প্রভাব দেখিয় সাধারণ মানুষের উপর অত্যাচার চালাচ্ছে ইউনিয়ন সভাপতি। আমরা দলের ভাবমূর্তী রক্ষার্থে তার অপসরণ চাচ্ছি। অভিযোগের বিষয় ইউনিয়ন বিএনপির সভাপতি বেল্লাল বেপারী জানান, আমি তিন লক্ষ ত্রিশ হাজার টাকা দিয়ে মটু হাজির কাছ থেকে একসনা জমি ক্রয় করেছি। তবে গরু নেওয়ার বিষয়টি হাস্যকর। বিষয়টি নিয়ে হাজী মটু জানান, আমি ঢাকায় থাকি। আমি জমি বিক্রি করেছি স্থানীয় কৃষক বশির ও মস্তফা ফকিরের কাছে। তবে বিএনপি নেতারা তার জমির ধান লুট করে নিয়েছে কিনা সে বিষয় আমার জানা নাই। এ বিষয়ে উপজেলা বিএনপি আহবায়ক ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক মুনির হোসেন জানান, এরকম কোন ঘটনা আমার জানা নেই। কিছু ঘটে থাকলে জড়িতদের বিষয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION