1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুদকের অভিযান - Bangladesh Khabor
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এলপি গ্যাসের মাত্রাতিরিক্ত দাম কমানোর দাবি এমপি আখতারের নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার, সংসদে রুমিন ফারহানা স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী উপজেলা পরিষদে ‘বসার জায়গা’ পাচ্ছেন এমপিরা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই নারী সংসদের কেনাকাটায় অনিয়ম তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন শিক্ষা অফিসারসহ ৬ জনের বিরুদ্ধে সমন জারি আদালতের গোপালগঞ্জে “সেবার ব্রতে চাকরি” — এ স্লোগানকে সামনে রেখে টিআরসি পদে নিয়োগ -এর প্রথম দিন সম্পন্ন কু‌ষ্টিয়ায় দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গুলিবিদ্ধ ১০

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুদকের অভিযান

  • Update Time : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ২৫৬ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন।

রবিবার (১২ জানুয়ারী) সকালে দুদক গোপালগঞ্জ জেলা কর্যালয়ের উপ-পরিচালক মশিউর রহমান ও সহকারি পরিচালক সোহরাব হোসেন সোহেলসহ দুদক টিম বিশ্ববিদ্যালয়ে যায়। সেখানে প্রায় ৩ ঘন্টা অবস্থান করে তারা।

অভিযানে বিশ্ববিদ্যালয়ে ফার্নিচার ও লাইব্রেরীর বই কেনায় অনিয়ম,  চাকুরিবিধি লংঘন করে ৩২ বছর বয়সের শারমিন চৌধুরী  নামে একজনকে সেকশন অফিসার নিয়োগ,  পরিকল্পনা ও উন্নয়নের উপ-পরিচালক তুহিন মাহমুদের মালামাল কেনাকাটা অনিয়ম, সহকারী রেজিস্ট্রার নজরুল ইসলাম হীরা’র টেন্ডার বাণিজ্য করে সম্পদ অর্জন, বঙ্গবন্ধুর মুর্যাল ও প্রধান ফটক নির্মানে অনিয়মসহ বেশ কয়েকটি সুনির্দিষ্ট  অভিযোগ ও বিগত বছরগুলোতে নানা অনিয়মের বিষয়ে তদন্ত করেন।
গোপালগঞ্জ দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মশিউর রহমান, জানান, প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গিয়েছে। অর্থ আত্মসাৎ ও অনিয়মের ফাইলগুলো প্রধান কার্যালয়ে পাঠানো হবে এবং মামলা দায়েরের সুপারিশসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION