1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় প্রধান শিক্ষককে কারন দর্শানোর নোটিশ - Bangladesh Khabor
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এলপি গ্যাসের মাত্রাতিরিক্ত দাম কমানোর দাবি এমপি আখতারের নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার, সংসদে রুমিন ফারহানা স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী উপজেলা পরিষদে ‘বসার জায়গা’ পাচ্ছেন এমপিরা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই নারী সংসদের কেনাকাটায় অনিয়ম তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন শিক্ষা অফিসারসহ ৬ জনের বিরুদ্ধে সমন জারি আদালতের গোপালগঞ্জে “সেবার ব্রতে চাকরি” — এ স্লোগানকে সামনে রেখে টিআরসি পদে নিয়োগ -এর প্রথম দিন সম্পন্ন কু‌ষ্টিয়ায় দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গুলিবিদ্ধ ১০

কোটালীপাড়ায় প্রধান শিক্ষককে কারন দর্শানোর নোটিশ

  • Update Time : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ২২৭ জন পঠিত

স্টাফ রিপোর্টার : বিদ্যালয়ের টিনসেড ঘর এবং বিদ্যালয়ের জায়গায় অবস্থিত ঝড়ে পড়া গাছ কেটে প্রযোজ্য পরিপত্র অনুসরণ না করে অনিয়ম দুর্নিতীর মাধ্যমে নিলামে বিক্রি করেন প্রধান শিক্ষক।

যাহাতে উভয় ক্ষেত্রেই বিদ্যমান পিপিআর অনুসৃত হয়নি বিধায় এমপিও নিতীমালা- ২০২১ এর উপানুচ্ছেদ ১৮.১(খ) অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হয়েছেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিহার রঞ্জন বারুরী। উল্লেখিত অপরাধের দায়ে তার কাছে কারণ দর্শানোর জবাব চেয়ে নোটিশ জারী করেছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এসএম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরীত এক নোটিশে সাত কর্মদিবসের মধ্যে যথোপযুক্ত জবাব চেয়ে জেলা শিক্ষা অফিসারের মাধ্যমে প্রেরণ করার লক্ষে ৩৭.০২.০০০০.১০৭.৩১.৪৬৮.২০২৪-০২৮ স্মারক মূলে নির্দেশ প্রদান করা হয় নানান অনিয়ম দুর্নিতীর দায়ে অভিযুক্ত এই প্রধান শিক্ষককে।

এ ব্যাপারে প্রধান শিক্ষক নিহার রঞ্জন বারুরী বলেন- প্রসেসে আমার কিছু ত্রুটি ছিলো, সময় মতো জেলা শিক্ষা অফিসারের কাছে নোটিশের জবাব দিব।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিক নুর আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান- কারন দর্শানোর নোটিশের বিষয়টি আমি জানি, এখানে আমার কোন বক্তব্য নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION