1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে পদত্যাগে বাধ্য করতে প্রধান শিক্ষিকাকে  শারীরিক ভাবে লাঞ্ছিত করার অভিযোগ - Bangladesh Khabor
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ গণভোটের পুরো রায়ই বাস্তবায়ন করতে হবে: গোলাম পরওয়ার হাসিনাকে যে বার্তা দিলেন সোহেল তাজ গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না: নাহিদ ইসলাম নিম্নচাপ, চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা নিয়ে যা বললেন রিজভী দেশের বাজারে ডলারের দাম কমল গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্সের পুকুরে মৎস্য অবমুক্ত করলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ আ.লীগ নেতা ফারুক গ্রেফতার বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল, দল ও সরকারের তিন গুরুত্বপূর্ণ পদে সম্ভাব্য উত্তরসূরি যারা

বাউফলে পদত্যাগে বাধ্য করতে প্রধান শিক্ষিকাকে  শারীরিক ভাবে লাঞ্ছিত করার অভিযোগ

  • Update Time : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ৩৬৭ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় প্রধান শিক্ষকের পদ থেকে পদত্যাগে বাধ্য করতে এক প্রধান শিক্ষিকাকে শারিরিক ভাবে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। ওই শিক্ষিকার নাম মোসা. পারভীন বেগম (৫৪)।
তিনি উপজেলার বাজেমহল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মঙ্গলবার রাতে প্রধান শিক্ষক আহত অবস্থায় বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে  ওই বিদ্যালয়ে প্রধান শিক্ষকের কক্ষে এ ঘটনা ঘটে।  এ ঘটনায়  বিদ্যালয়ের তিন সহকারী শিক্ষক সহ চারজনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী প্রধান শিক্ষিকা। প্রায় চার মাসে আগেও তাকে মারধর করে বিদ্যালয় থেকে বের করে দেয় একই অভিযুক্তরা।
থানায় অভিযোগ, বিদ্যালয় সূত্র ও ভুক্তভোগী থেকে জানা যায়, শেখ হাসিনার সরকার পতনের পর থেকে বিদ্যালয়ের সহকারী শিক্ষক সংকর দাস, মুশফিকা জাহান নুপুর সহ একটি চক্র আমাকে প্রধান শিক্ষকের পদ থেকে পদত্যাগ করার জন্য চাপ সৃষ্টি করে। আমি পদত্যাগ না করায় তারা আমার ওপর ক্ষিপ্ত হয়ে আমাকে এবং আমার পরিবারের সদস্যদের প্রাণ নাশের হুমকি দেয়। গত ১৯ আগস্ট শিব সংকর, মুশফিকা জাহানসহ  অজ্ঞাত ১৫/২০ জন দুষ্কৃতকারী আমার অফিস কক্ষে ঢুকে আমাকে পদত্যাগ করতে  বলপ্রয়োগ করে। আমাকে শারিরিক ও মানসিক ভাবে নির্যাতন করে। পরে তারা জোর করে একাধিক সাদা কাগজে স্বাক্ষর নিয়ে আমার অফিস কক্ষ তালা দিয়ে দেয়। এ ঘটনার পর থেকে আমাকে শিক্ষক হাজিরা খাতায় স্বাক্ষর করতে দেয় না।  বিদ্যালয়ে যেতেও বাধা দেয়।
গতকাল (৩১শে ডিসেম্বর) আমি বিদ্যালয়ে গেলে সহকারী শিক্ষ শিব সংকর, মুশফিকা জাহান, ফিরোজ আলম ও নৈশ প্রহরী শাহজাহান আমার ওপর এলোপাথাড়ি মারধর শুরু করেন। খবর পেয়ে আমার মেয়ে  ও স্বামী এসে আমাকে রক্ষা করে। এ সময় অভিযুক্তরা প্রধান শিক্ষকের কক্ষের আলমারী থেকে যাবতীয় কাগজপত্র ছিনিয়ে নেয় বলেও অভিযোগে বলা হয়।
প্রধান শিক্ষিকা পারভীন বেগম বলেন, আমাকে পদত্যাগ করতে চাপ সৃষ্টি করে। পদত্যাগ না করায় তারা আমাকে বার বার শারিরিক ও মানসিক নির্যাতন করেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সহকারী শিক্ষক শিব সংকর বলেন, সকল অভিযোগ মিথ্যা ও বানোয়াট । আমরা তাকে মারধর করিনি।  তিনি (প্রধান শিক্ষক) হয়রানি করার জন্য আমাদেন বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন।
এবিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION