1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় ঔষধের দোকানে উপজেলা প্রশাসনের অভিযান - Bangladesh Khabor
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
যুবদলের নেতাকর্মীরা ফেসবুকে নয়, রাজপথে বিশ্বাসী: নয়ন ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের অভিযোগ, ভিডিও প্রকাশ… গোপালগঞ্জে এক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা করলেন সাবেক শিক্ষিকা জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী রাশিয়া বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু: খাদ্যমন্ত্রী টাকার অভাবে কেউ যেন চিকিৎসাবঞ্চিত না হন: রাষ্ট্রপতি কোটালীপাড়ায় সম্পত্তির লোভে ভাইকে মেরে ফেললো আপন ভাইয়েরা জাইকার সঙ্গে উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখতে চান প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদবিরোধী সম্মেলনে যোগ দিতে ভারতে এনএসআই মহাপরিচালক আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

কোটালীপাড়ায় ঔষধের দোকানে উপজেলা প্রশাসনের অভিযান

  • Update Time : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ৩৪৭ জন পঠিত

স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের কোটালীপাড়া স্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন ঔষধের দোকানে অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন।

মঙ্গলবার বিকালে এক্সিকিউটিভ মেজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) প্রতিক দত্ত এ অভিযান পরিচালনা করেন।

এ সময় ২ বছর পূর্বে মেয়াদ উত্তীর্ন ঔষধ রাখার দায়ে মা মেডিকেল হল কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও মেয়াদ উত্তীর্ন ও মূল্য তালিকা বিহীন ঔষধ বিক্রি, ফ্রিজ না থাকা এবং কাগজ পত্র জটিলতার কারনে, ঔষধ ও কসমেটিক্স আইন ২০২৩ এর ৪০(খ) ধারায় কাসেম ড্রাগস হাউস ৩, ফ্রেন্ডস মেডিকেল হল ৩, মেসার্স শিকদার ফার্মেসী ৩, শেখ ফার্মেসী ৩, মেসার্স সবুজ ফার্মেসী ৩ ও খান ফার্মেসীকে ১ হাজার টাকা সহ মোট ৭টি প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করে আভিযানিক টিম। সেই সাথে রেজিস্ট্রার্ড চিকিৎসকের পরামর্শ ব্যাতিত ঘুমের ঔষধ বিক্রি না করার ও পরামর্শ প্রদান করা হয়।

অন্যদিকে অভিযানের খবর পেয়ে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে সঠকে পড়ে একাধিক ঔষধ ব্যবসায়ী।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শাহিনুর আক্তার বলেন- জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ সময় ঔষধ তত্তাবধায়ক বিথী রানী মন্ডল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মৃদুল কুমার দাস সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও সাধারণ জনতা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION