1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন কোটালীপাড়ার প্রায় সেই দুইশত কিশোর কিশোরী - Bangladesh Khabor
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন কোটালীপাড়ার প্রায় সেই দুইশত কিশোর কিশোরী

  • Update Time : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ২৬৭ জন পঠিত

স্টাফ রিপোর্টার : প্রাক-বড়দিন অনুষ্ঠানে দুপুরের খাবার বিরিয়ানি খেয়ে পেটের পিড়ায় অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি হওয়া প্রায় সেই দুইশত কিশোর কিশোরী সুস্থ হয়ে মঙ্গলবার হাসপাতাল ছেড়ে বাড়ী ফিরেছেন। তাদের সকলের বয়স ১ থেকে ১৪ বছরের মধ্যে বলে হাসপাতাল সূত্রে জানা যায়।

এতে স্বস্তি ফিরেছে ভুক্তভোগীদের পরিবারসহ এলাকাবাসীর মধ্যে।

সোমবার সন্ধ্যায় উপজেলার কান্দি ইউনিয়নের চার্চ অব বাংলাদেশ নামক একটি খ্রিস্টিয়ান চার্চে এ ঘটনা ঘটে।

জানা যায়, অনুষ্ঠানে দুপুরের খাবার হিসেবে ক্রয় করা বিরিয়ানি সকাল ৭ টায় প্যাকেট করে বেলা ১১ টায় চার্চে পৌছে দেয় ধারাবাশাইল বাজারের হোটেল মালিক গোবিন্দ বসু। ঐ খাবার চার্চ কতৃপক্ষ শিশুদের মাঝে পরিবেশন করে বিকাল সাড়ে ৩ টায়। প্যাকেট খাবার নিয়ে বাড়ী ফিরে সন্ধায় আহার করে অনাহারী শিশু কিশোররা।

এমনটাই জানান একাধিক অভিভাবক বৃন্দ। সন্ধার পরে অসুস্থ্য হয়ে একে একে আসতে থাকে হাসপাতালে। রোগী ও স্বজনদের আহাজারিতে সেখানে সৃষ্টি হয় এক হৃদয় বিদারক পরিবেশ। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার শাহিনুর আক্তার, অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা ছুটে যান হাসপাতালে। দুঃখ প্রকাশ করে খোজ খবর নেন চিকিৎসা সেবার। এ ঘটনায় পুরো উপজেলা জুড়ে সৃষ্টি হয় ব্যাপক চাঞ্চল্য। গভীর রাত থেকে শারীরিক অবস্থার উন্নতি হতে থাকে অসুস্থ্যদের।

সকাল থেকে পর্যায়ক্রমে তাদের ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মৃদুল কুমার দাস। তিনি আরো জানান, ফুড পয়জনিং থেকে এ ঘটনা ঘটেছে।

রোগী অভিভাবক পরিমল রায়, বাদল বৈরাগী, জ্যোতীষ মন্ডল জানান- বেশীরভাগ বাচ্চারা সুস্থ্য হয়ে সকালে বাড়ী চলে গেছে অল্প সময়ের মধ্যে আমরা ও যাবো।

এ বিষয়ে চার্চ অব বাংলাদেশ কান্দি, মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন পকল্পের প্রজেক্ট ম্যানেজার রিপন কুন্দার বলেন, আমরা ৩শত শিশুদের খাবার পরিবেশন করেছি। এদের মধ্যে খাবার খেয়ে যারা অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে, তাদের চিকিৎসার সমস্ত ব্যায় ভার প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা বহন করব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION