1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
যে কারণে ফিল্ডিং করেননি তামিম - Bangladesh Khabor
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ ৮ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা, যা বলল ইসি জয়পুরহাটে অণ্ডকোষ রশি দিয়ে বেঁধে নির্যাতন করে হত্যা : গ্রেপ্তার ১ কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা স্থানীয় নির্বাচনে শরিকদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত: মির্জা ফখরুল আসাদুজ্জামানকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান : দোষীদের কারাদণ্ড ও  অর্থদণ্ড

যে কারণে ফিল্ডিং করেননি তামিম

  • Update Time : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০
  • ৪৬৩ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক,

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে শনিবার ঢাকার বিপক্ষে বাঁচামরার লড়াইয়ে ফিল্ডিং করেননি বরিশালের অধিনায়ক তামিম ইকবাল।নেতৃত্ব দিয়েছেন অফস্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এমন ‘ডু অর ডাই ম্যাচে’ কেন ফিল্ডিং করেননি তামিম– এ প্রশ্ন উঠেছে। ব্যাটিং ইনিংসে তামিমকে স্বছন্দেই ব্যাট করতে দেখা গেছে। তবে ড্রেসিংরুমে ফিরে কি তামিম ইনজুরিতে পড়লেন? এমন প্রশ্ন উঠেছে। এ সময় সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ওঠে ঠাণ্ডা লাগার ভয়ে ফিল্ডিং করতে নামেননি বরিশাল অধিনায়ক তামিম।  এমন গুঞ্জনে হতবাক হন ক্রিকেটপ্রেমীরা। অনেকেই তীর্যকভাবে তামিমের সমালোচনা করতে শুরু করেন।এসব বিতর্ক আর সমালোচনার অবসান ঘটাতে গণমাধ্যমকে এক অডিওবার্তা দিয়েছে বরিশাল।

সেখানে জানানো হয়েছে, ঠাণ্ডা লাগার ভয়ে নয়; শরীর দুর্বল লাগায় বিসিবির মেডিকেল টিমের পরামর্শে মাঠে নামেননি তামিম। কারণ তার শরীরে করোনা উপসর্গ দেখা দিয়েছে। তাই করোনার নিয়ম মেনে সোজা হোটেলে চলে যান তামিম। বর্তমানে আইসোলেশনে আছেন তিনি।ম্যাচশেষে তামিমও তার ফিল্ডিংয়ে না নামার কারণ ব্যাখ্যা করেছেন।তামিম বলেছেন, শুক্রবার থেকেই আমার শরীর খারাপ লাগছিল। শনিবার ব্যাটিং করে আউট হয়ে আসার পর একটু বেশিই দুর্বল লাগা শুরু হয়। তখনই বিসিবির মেডিকেল স্টাফরা এসে আমার অবস্থা পর্যবেক্ষণ করেন।  ওরা আমার ড্রেসিংরুমে থাকাটা ঠিক হবে না বলে জানিয়ে আমাকে হোটেলে চলে যাওয়ার পরামর্শ দেন।

তামিম আরও বলেন, আমি তখনই হোটেলে এসে আইসোলেশনে চলে যাই।  রোববার আমার করোনা পরীক্ষা করা হবে। আল্লাহর রহমতে যদি সব পরীক্ষার ফল ঠিক থাকে, আমি আশা করছি প্লে-অফ ম্যাচটি খেলতে পারব।প্রসঙ্গত মিরাজের নেতৃত্বে শনিবারের ম্যাচে ঢাকার বিপক্ষে ২ রানে জিতে যায় বরিশাল। ৮ ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে সরাসরি প্লে-অফ নিশ্চিত করেছেন তারা। আগামী ১৪ ডিসেম্বর এলিমিনেটর ম্যাচে আবার ঢাকার বিপক্ষেই নামতে হবে তামিমের বরিশালকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION