1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দ্বিতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের রাজনীতি করার বৈধতা শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে বাস কাউন্টারের সামনে ৩টি ককটেল বিস্ফোরণ অপশক্তি দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে, প্রতিহতের আহ্বান স্পিকারের নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে আগুন দিল জনতা মিছিলে মিছিলে উত্তাল কোটালীপাড়া. খোলা হল আওয়ামীলীগ অফিস বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে দুপুর ১টার পর চিকিৎসক শূন্য, ভোগান্তিতে রোগীরা জয়পুরহাটে হাঁকডাক দরদামে জমজমাট মাছের মেলা পাড়া-মহল্লায় দুর্গ গড়ে তুলুন, সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রতিমন্ত্রী টুকু গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের নাম বদলে শেখ মুজিবুর রহমানের নামের ব্যানার টাঙাল ছাত্রলীগ

দ্বিতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

  • Update Time : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ৫১৭ জন পঠিত

স্পোর্টস ডেস্ক : মিরপুর টেস্টের সবে শেষ হয়েছে দ্বিতীয় দিনের খেলা। তবে এরই মধ্যে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। ১৫৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শেষ বিকেলে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে আয়ারল্যান্ড। স্কোরবোর্ডে ২৭ রান যোগ করতেই ৪ উইকেট হারিয়ে ফেলেছে সফরকারীরা। তৃতীয় দিনে আগামীকাল ১২৮ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নামবে আইরিশরা।

‘মর্নিং শোজ দ্য ডে’ প্রবাদটা খাটল না। বুধবার (৫ এপ্রিল) ফিল্ডিংয়ে নেমে শুরুটা দারুণ করেছিল আয়ারল্যান্ড। আগের দিন শেষ বিকেলে বাংলাদেশ শিবিরে দুই আঘাতের পর এদিন সকালে দলীয় ৬ রান যোগ করতেই আউট হন মুমিনুল। তবে এরপরের গল্পটা কেবল বাংলাদেশের। দারুণ সেঞ্চুরি উপহার দিলেন মুশফিকুর রহিম। তিন অঙ্ক ছোঁয়ার সম্ভাবনা জাগালেও তা করতে পারেননি সাকিব আল হাসান। তবে ওয়ানডে ঘরানার ব্যাটিংয়ে করা ফিফটিতে দলকে চাপমুক্ত করেন অধিনায়ক। শেষ দিকে লড়াকু ফিফটিতে লিড বাড়ান মেহেদী হাসান মিরাজ।

এক সেঞ্চুরি ও দুই ফিফটিতে আয়ারল্যান্ডের ২১৪ রানের জবাবে ৩৬৯ রানে থামে বাংলাদেশের ইনিংস। প্রথম ইনিংসে স্বাগতিকদের লিড দাঁড়ায় ১৫৫ রান। শেষ বিকেলে ব্যাট করতে নামে আয়ারল্যান্ড।

দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারেই বল হাতে তুলে নেন সাকিব। সাফল্যও পেলেন হাতেনাতে। দ্বিতীয় বলে এলবিডব্লিউর জোরাল আবেদন থেকে বেঁচে যান মারে কামিন্স। চতুর্থ বলে জেমস ম্যাকলামের বিরুদ্ধে আবার এলবিডব্লিউর জোরাল আবেদন করে বাংলাদেশ। আম্পায়ার সাড়া না দেওয়ায় সঙ্গে সঙ্গে রিভিউ নেন সাকিব। ব্যাটে খেলতে পারেননি ম্যাককলাম আঘাত হানে প্যাডে। বল ট্র্যাকিংয়ে দেখা যায়, বল লাগতো লেগ স্টাম্পে। পাল্টায় আম্পায়ারের সিদ্ধান্ত। গোল্ডেন ডাকের তেতো স্বাদ পান আইরিশ ওপেনার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION