1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ভাদ্র মাস তাল পাকার মৌসুম গাছে গাছে পাকা তালের শোভা পাচ্ছে সর্বত্র    - Bangladesh Khabor
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে ২টি চুনা কারখানা ধ্বংস ও ৯শত অবৈধ চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ময়লার ভাগাড় থেকে প্রাণ ফিরছে আদি বুড়িগঙ্গা চ্যানেলে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার কারণ জানালেন রুমিন ফারহানা শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী কুষ্টিয়ায় বাসর রাতে বিদ্যুৎস্পৃষ্টে বরের মৃত্যু কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান হাবীবের ইন্তেকাল : রাষ্ট্রীয় মর্যাদায় দাফন রূপগঞ্জে অবৈধ চুনা কারখানা ধ্বংস ও ৬৫ হাজার টাকা জরিমানা সোনারগাঁয়ে জমি জালিয়াতি করে জোর পুর্বক দখলের চেষ্টা 

ভাদ্র মাস তাল পাকার মৌসুম গাছে গাছে পাকা তালের শোভা পাচ্ছে সর্বত্র   

  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
  • ১৫২৫ জন পঠিত

  এস.এম দুর্জয়,

এখন ভাদ্র মাস।তাল পাকার মৌসুম,গাছে গাছে পাকা তালের শোভা পাচ্ছে সর্বত্র,হাট বাজারে পাকা তাল উঠা শুরু হয়ে গেছে  তাল পুষ্টিকর ভিটামিন সমৃদ্ধ সুস্বাদু ফল।পাকা তালের  আঁশযুক্ত অংশ থেকে হলুদ রংয়ের রস সংগ্রহ করা হয় যা সিদ্ধ করে বিভিন্ন রকমের সুস্বাদু খাবার তৈরি করা যায়।
পৃথিবীর অনেক দেশেই তালগাছ আছে, তবে দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ – পূর্ব এশিয়ায় তালের আধিক্যে বেশি।কারো মতে আফ্রিকা থেকে তালের সর্বপ্রথম উৎপত্তি আবার কারো মতে দক্ষিণ এশিয়া তথা পাক ভারত উপমহাদেশে প্রথম তাল গাছের চাষ শুরু।বাংলাদেশে এখন আগের তুলনায় তালগাছ কম দেখা যায়,আর তার কারণ হিসেবে জানা যায় – তাল গাছ বড় হতে অন্য গাছের তুলনায় সময় নেয় বেশি অর্থাৎ অঙ্কুরোদগমের পর থেকে গাছে তাল ধরতে ১২ – ২০ বছরের মতো সময় লেগে যায়,দেখা গেছে তালগাছের কান্ড বছরে সর্বোচ্চ একফুট বৃদ্ধি পায়,যার দরুণ যিনি বিলম্বে তাল গাছ রোপন করেন তার ভাগ্যে তাল খাওয়া অনেক ক্ষেত্রেই হয়ে উঠেনা বলে লোকমুখে শুনা যায় ফলে তালের আঁটি বা বীজ কিংবা চারা রোপনে অনেকেরই আগ্রহ কম দেখা যায় । তাছাড়া তালের আঁটি অনেকটা গোপনীয়ভাবেই রোপন করতে হয়।
তালগাছের আয়ুষ্কাল ১০০ বছরেরও বেশি হয়ে থাকে,কোন কোন গাছ ১৫০ বছর পর্যন্ত বেঁচে থাকে এবং সবচেয়ে উঁচু,শক্ত ও মূল্যবান বৃক্ষ। প্রায় ৩০ মিটার লম্বা হওয়ার কারণে ঝড়ের সময় বাতাসের গতিকে বাধা প্রদানে সক্ষম থাকে ফলে কাঁচা ঘর-বাড়ি সহ অন্যান্য বৃক্ষও অনেকাংশে ঝড়ের কবল থেকে রক্ষা পায় । তালের পাতা পাখাকৃতি হয়ে গোড়ারদিকে করাতের ন্যায় ধারালো অংশসহ প্রায় ৩ মিটার লম্বা এবং ২ মিটার পর্যন্ত প্রস্থ হয়ে থাকে।একটা গাছের চূড়ায় একসংগে ২৫ – ৩০ টি সতেজ পাতা বিদ্যমান থাকে।তালগাছের  শক্তিময়তা ও উচ্চতানিয়ে  কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর  ” তালগাছ ” কবিতায় লিখেছেন তালগাছ একপায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে”কৃষক তালগাছ কাঠ মিস্ত্রি দিয়ে সাইজ করে কেটে আংশিক খোলা পাইপের মতো কোণ নামক যন্ত্র বানিয়ে সেচের কাজে ব্যবহার করেন।তাল পাতার পাখা তৈরি সহ বিভিন্ন ধরনের শৈল্পিক কাজ,ঘর ছাওয়া এবং গৃহ সজ্জা ও বিভিন্ন কাজে ব্যবহার হয়ে থাকে।সর্বোপরি প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে তালগাছ রোপন অপরিহার্য।প্রকৃতি ও পরিবেশকে সতেজ রেখে আমাদের সবার প্রিয় পৃথিবীকে বাস উপযোগী করতে হলে সকলকেই বৃক্ষরোপণে মনোযোগী হওয়া আবশ্যক।বিশেষ করে ফলজ গাছ বেশি করে লাগানো প্রয়োজন।
তাহলেই আগামী প্রজন্ম পাবে বাসযোগ্য পৃথিবী।”ভালবাসা অভিরাম’ তাই আমাদের সকালেরই উচিত বেশি করে গাছ লাগানো,গাছ আমাদের পরিবেশ ও জীবন রক্ষা করে।

Attachments area

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION