1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জেমিকে না পাওয়ার আক্ষেপ - Bangladesh Khabor
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ ৮ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা, যা বলল ইসি জয়পুরহাটে অণ্ডকোষ রশি দিয়ে বেঁধে নির্যাতন করে হত্যা : গ্রেপ্তার ১ কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা স্থানীয় নির্বাচনে শরিকদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত: মির্জা ফখরুল আসাদুজ্জামানকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান : দোষীদের কারাদণ্ড ও  অর্থদণ্ড

জেমিকে না পাওয়ার আক্ষেপ

  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
  • ৪৫৩ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক,

সকালের অনুশীলন বিকেলে। নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে ফুটবলাররা হাজির বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। সঙ্গে ম্যানেজার আমের খান। এরপর আসেন জাতীয় দলের সঙ্গে থাকা পর্যবেক্ষক ইমতিয়াজ হামিদ সবুজ।

এমন সতর্কতা প্রধান কোচ জেমি ডে’র করোনা পজিটিভ হওয়ার পর। সহকারী কোচ স্টুয়ার্ট উইটকিসের তত্ত্বাবধানে অনুশীলন করেন ফুটবলাররা। অনুশীলনে জেমিকে না পাওয়ার আক্ষেপ ছিল সবার মুখে। ম্যানেজার আমের খানের কথায়, ‘পরিবারের যদি কেউ অসুস্থ হয়, তার প্রভাব তো পড়বেই। আজ (গতকাল) সকালে ফের করোনা পরীক্ষা হয়েছে জেমির।’

মাঠে আসতে না পারলেও নির্দেশনা দিয়েছেন জেমিই। নেপালের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে বাংলাদেশের দ্বিতীয় গোল করা ফরোয়ার্ড মাহবুবুর রহমান সুফিলের কথায়, ‘অনুশীলনে আসার আগে কোচ আমাদের ইতিবাচক থাকতে বলেছেন। হতাশ হওয়ার কিছু নেই। তার উপসর্গ ছিল। আগেই বুঝতে পারছিলেন। আমাদের বলেন, তোমাদের চিন্তার কিছু নেই। কোচকে (উইটকিস) যেভাবে বলে দিয়েছি সেভাবে তোমরা কাজ কর।’

তিনি যোগ করেন, ‘আমাদের সঙ্গে জেমি যেভাবে কাজ করছিলেন, আমি মনে করি, পরের ম্যাচে তার থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথম থেকে এখন পর্যন্ত যতটুকু সাহায্য করেছেন সেটা আমাদের জন্য পজিটিভ সাইন। আমরা হঠাৎ শুনেছি যে, তিনি করোনা পজিটিভ। তিনি মাঠে নেই। আমাদের খারাপ লাগছে। তিনি হয়তো নতুন কিছু শেখানোর জন্য প্রস্তুত ছিলেন। সেটা হয়নি। সহকারী কোচ থেকে অন্যরা পাসিং নিয়ে অনুশীলন করিয়েছেন। আশা করি, কোনো সমস্যা হবে না। তাড়াতাড়ি আমাদের মাঝে আবার ফিরে আসবেন প্রধান কোচ।’ সেরা একাদশে থাকা নিয়ে কোনো মাথাব্যথা নেই সুফিলের, ‘সেরা একাদশে থাকব কি না, এ নিয়ে ভাবছি না। আমাকে পাঁচ কিংবা ১০ মিনিট, যে সময়ই দেয়া হোক, আমি যেন আমার সেরাটা দিতে পারি, সেই চেষ্টা করব।’

মুজিববর্ষ ফিফা আন্তর্জাতিক প্রীতি সিরিজের শেষ ম্যাচের জন্য প্রস্তুত বলে জানালেন আরেক ফরোয়ার্ড সাদ উদ্দিন। তিনি বলেন, ‘অনেকদিন পর মাঠে ফিরে জয় পেয়েছি বলে সবাই খুশি। পরের ম্যাচের জন্য আরও ভালভাবে প্রস্তুত হচ্ছি। প্রথম ম্যাচে অনেক ভুল ছিল আমাদের। পরের ম্যাচে সেগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করব। তবে জেমিকে আমরা মিস করছি, এটা সত্যি।’ তিনি যোগ করেন, ‘উন্নতি আরও করা উচিত।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION