1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
নওগাঁয় গ্রাম পুলিশরা পেলেন শীতবস্ত্র ও সাইকেল - Bangladesh Khabor
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফ্যাসিস্ট বলায় এনসিপির এমপিকে ২ ঘণ্টা ঘেরাও, উদ্ধার করল পুলিশ কোটালীপাড়ায় ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা ও গাজীপুর সিটি করপোরেশনের তিন প্রশাসক ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে যাওয়া ইউনূসের গেজেট কোথায় কড়াইল বস্তিতে ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে মাদ্রাসা পুড়ে ছাই বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ইসরায়েলে আবারও হামলা, সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত ‘২ দিনে দেশ অচল হবে’ আসিফের এমন মন্তব্য নিয়ে যা জানা গেল হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর

নওগাঁয় গ্রাম পুলিশরা পেলেন শীতবস্ত্র ও সাইকেল

  • Update Time : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২
  • ৩৬১ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: নওগাঁয় সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে গ্রাম পুলিশদের মাঝে শীতবস্ত্র ও সাইকেল বিতরণ করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে শনিবার দুপুরে সদর উপজেলা অডিটোরিয়ামে সাইকেল বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান। সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উত্তম কুমার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম। এ সময় সদর উপজেলার ১২টি ইউনিয়নে ১১৪ জন গ্রাম পুলিশের মাঝে সাইকেল বিতরণ করা হয়। পরে সেখানে গ্রাম পুলিশসহ এক হাজার শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- বেলকন গ্রুপের চেয়ারম্যান বেলাল হোসেন, ম্যানেজার আবু ওয়াহেদ হোসেন আলাল, যমুনা ব্যাংক নওগাঁ শাখার ম্যানেজার এএইচএম রায়হানুল আলম ও সহকারী ম্যানেজার জেনসিনা আক্তার।

গ্রাম পুলিশরা জানান, বাড়ি থেকে নিয়মিত ইউনিয়ন পরিষদ ও বিভিন্ন গ্রামে যেতে তাদের সমস্যা হতো। পকেট থেকে ভাড়া বাবদ বাড়তি টাকা খরচ হতো। সাইকেল পাওয়ায় এখন থেকে কর্তব্য পালনে আরো একধাপ এগিয়ে যাবেন বলে জানান তারা। সেই সঙ্গে তাদের কর্তব্য আরো বেড়ে গেলো। যাতায়াতেও অনেকটা সুবিধা হবে। সাইকেল পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান গ্রাম পুলিশরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION