1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
উদ্বোধনের ১১ দিনের মাথায় বিকল হয়ে পড়েছে বহুল কাঙ্ক্ষিত সি-ট্রাক সার্ভিস - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
‘সামনের সারির একটি আসনের বিনিময়ে সব নীতি বিকিয়ে দিলেন’ ফাঁকতালে বহু লোক সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন: স্পিকার বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’: ঢাকা ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ কুষ্টিয়ায় কর অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪ গোপালগঞ্জে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গোপালগঞ্জে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রমের প্রথম দিন সুষ্ঠুভাবে সম্পন্ন “মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে”

উদ্বোধনের ১১ দিনের মাথায় বিকল হয়ে পড়েছে বহুল কাঙ্ক্ষিত সি-ট্রাক সার্ভিস

  • Update Time : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ৪৪৫ জন পঠিত

বগুড়া থেকে মোঃ সবুজ মিয়া, 

বগুড়া সারিয়াকান্দির কালিতলা ঘাট থেকে জামালপুর জামথল ঘাট পর্যন্ত গত ১২ আগস্ট চালু হয় ২০০ আসনবিশিষ্ট সি-ট্রাক সেবা। তবে উদ্বোধনের ১১ দিনের মাথায় বিকল হয়ে পড়েছে বহুল কাঙ্ক্ষিত সি-ট্রাক সার্ভিস। এতে চারদিন ধরে  শিকার হচ্ছেন বগুড়া-জামালপুর নৌরুটে সি-ট্রাকে চলাচলকারী যাত্রীরা। তারা বিকল্প নৌকায় ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন। সোমবার (২৩ আগস্ট) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) পরিচালিত শহীদ আবদুর রউফ সেরনিয়াবাত সি-ট্রাকের ইঞ্জিন বিকল হয়। তবে শুক্রবার (২৭ আগস্ট) সকালে সি-ট্রাক সার্ভিসের ইজারাদার জানান, এটি ঠিক হতে আরও দুদিন সময় লাগবে। এর আগে ১২ আগস্ট ২০০ আসনবিশিষ্ট সি-ট্রাক সেবা চালু হয় সারিয়াকান্দির কালিতলা ঘাট থেকে জামথল ঘাট পর্যন্ত।

 

ওইদিন সারিয়াকান্দি উপজেলার কাজলা ইউনিয়নের জামথল ঘাটে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সি-ট্রাকের উদ্বোধন করেন। উদ্বোধনের পরপরই যাত্রী নিয়ে ‘শহীদ আবদুর রউফ সেরনিয়াবাত’ নামের সি-ট্র্রাকটি যাত্রী পারাপার শুরু করে। শুরু থেকেই কম যাত্রী নিয়ে চলাচল শুরু করে সি-ট্রাক। কিন্তু সোমবার কালিতলা ঘাট ছাড়ার পর মাঝনদীতে গিয়ে এটি বিকল হয়ে যায়। ইঞ্জিন নষ্ট হওয়ায় মঙ্গলবার থেকে যাত্রী পারাপার বন্ধ আছে। সি-ট্রাক সার্ভিস বন্ধ হওয়ায় আশাহত হয়েছেন দুই পাড়ের মানুষ। চালু হতে না হতেই বন্ধ হয়ে যাওয়ায় তারা নানা ধরনের মন্তব্য করছেন।

 

তবে সি-ট্রাক চালু হওয়ার পর বগুড়া, জামালপুরসহ আশপাশের জেলাগুলো থেকে লোকজন প্রতিনিয়ত যাতায়াত করছিলেন। রংপুরের বাসিন্দা হোসেন নামের একজন বলেন, সি-ট্রাকে ভ্রমণ করতে আমি এবং আমার সাত সহপাঠী রংপুর থেকে এখানে এসেছিলাম। এসে জানতে পারলাম কয়েকদিন ধরে সি-ট্রাক বন্ধ রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION