1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ডিমের বিশ্বরেকর্ড ভাঙতে ছুটছেন মেসি - Bangladesh Khabor
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ ৮ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা, যা বলল ইসি জয়পুরহাটে অণ্ডকোষ রশি দিয়ে বেঁধে নির্যাতন করে হত্যা : গ্রেপ্তার ১ কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা স্থানীয় নির্বাচনে শরিকদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত: মির্জা ফখরুল আসাদুজ্জামানকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান : দোষীদের কারাদণ্ড ও  অর্থদণ্ড

ডিমের বিশ্বরেকর্ড ভাঙতে ছুটছেন মেসি

  • Update Time : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ৩৮৯ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক, 

পর্তুগিজ ফুটবলের যুবরাজ ক্রিশ্চিয়ানোর রোনাল্ডোর একটি বিশ্বরেকর্ড ছাড়িয়ে গেলেন ফুটবলের আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি। আর তা নিজের অজান্তেই।এবার একটি ডিমের রেকর্ড ভাঙতে ছুটছেন মেসি।

বোঝাই যাচ্ছে, রেকর্ডটি মাঠের বাইরের বিষয়।এস্তাদিও দে মারাকানায় ব্রাজিলকে হারিয়ে কোপার শিরোপা নিয়ে সাজঘরে খালি গায়ে একটি ছবি তুলেছিলেন মেসি, যা নিজের ইনস্টাগ্রামে পোস্টের পর এক সপ্তাহে রেকর্ড গড়েছে।এখন পর্যন্ত ছবিতে প্রতিক্রিয়া পড়েছে প্রায় ২ কোটি ৯৭ লাখ ৭ হাজার ৬০০টি, যা রোনাল্ডোর ইনস্টাগ্রামে পোস্ট করা যে কোনো ছবি থেকে বেশি।সে অর্থে এখন ইনস্টাগ্রাম ইতিহাসের সর্বোচ্চ প্রতিক্রিয়া পাওয়া ‘ক্রীড়াবিষয়ক’ ছবি এখন মেসিরই।

ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি ফলোয়ার রোনাল্ডোর। এরপরও রোনাল্ডোর ইনস্টাগ্রামে আপলোড করা কোনো ছবির প্রতিক্রিয়া ২ কোটি পার হতে পারেনি। তার ইনস্টাগ্রামে সর্বোচ্চ প্রতিক্রিয়া পাওয়া ছবিটি হচ্ছে গত বছরের ২৫ নভেম্বরে আপলোড করা একটি ছবি। কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে তাকে শ্রদ্ধা জানিয়ে ছবিটি প্রকাশ করেছিলেন রোনাল্ডো। এতে এখন পর্যন্ত প্রতিক্রিয়া এসেছে ১ কোটি ৯৮ লাখ ৬৫ হাজার।

রোনাল্ডোকে ছাড়িয়ে গেলেও মেসির ছবিটি বিশ্বরেকর্ডে দ্বিতীয় অবস্থানে রয়েছে। অবাক করা বিষয় হলো প্রথম অবস্থানে আছে একটি ডিমের ছবি। ওয়ার্ল্ডরেকর্ডএগ নামক অ্যাকাউন্ট থেকে মজার ছলে ২০১৯ সালের ৪ জানুয়ারি ছবিটি আপলোড হয়। অদ্ভূত কারণে ছবিটি এতোই জনপ্রিয়তা পায় যে, ইনস্টাগ্রামে সর্বোচ্চ প্রতিক্রিয়া পাওয়া ছবি এটিই। সে ছবির প্রতিক্রিয়া সংখ্যা জানলে তাজ্জব বনে যাবেন যে কেউ।  ছবিটিতে এখন পর্যন্ত সাড়ে ৫ কোটিরও বেশি প্রতিক্রিয়া এসেছে।

অর্থাৎ ডিমের ছবিকে হারিয়ে বিশ্বরেকর্ড গড়তে আরো অনেক দূর যেতে হবে মেসিকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION