1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিরামপুরে ফেনসিডিল সহ ২ নারী আটক - Bangladesh Khabor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে সহিংসতা বন্ধে সরকারের ব্যর্থতা গ্রহণযোগ্য নয়: জামায়াত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহত যুবদল নেতা নয়নের বিরুদ্ধে দেশের সব বারে প্রতিবাদ কর্মসূচি আওয়ামী লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এবার বাড্ডায় বাসে আগুন কোনাবাড়ীতে বোমা সদৃশ বস্তু, আতঙ্কে স্থানীয়রা টুঙ্গিপাড়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষ, ঘেরাও করে থানা ও এমপির বাড়িতে আগুন ১৯ তারিখের লকডাউনকে সামনে রেখে আ.লীগের বিক্ষোভে উত্তাল কোটালীপাড়া. কলেজের পুর্বের নাম স্হাপন গোপালগঞ্জে ২ হাজারের বেশি পুলিশ মোতায়েন: ডিআইজি বাউফলে ঘুমন্ত অবস্থায় তিন বোনসহ চারজনকে পিটিয়ে জখমের অভিযোগ

বিরামপুরে ফেনসিডিল সহ ২ নারী আটক

  • Update Time : সোমবার, ৩ মে, ২০২১
  • ৭৬৭ জন পঠিত
দিনাজপুর জেলা প্রতিনিধিঃমোঃ সাইফুল ইসলাম,
দিনাজপুরের বিরামপুরে আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল সহ ২ নারীকে আটক করেছে থানা পুলিশ।
 আটকৃত ২ জন হলেন, বিরামপুর পৌরসভার পূর্ব জগন্নাথপুর মৌজার শালবাগান মহল্লার আরিফুল ইসলামের স্ত্রী মনোয়ারা বেগম (৩০) ও একই মহল্লার আব্দুল কাদেরের স্ত্রী দুলালী বেগম স্বপ্না (২৮)।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান এর নির্দেশে থানা পুলিশের একটি টিম উপজেলার হাবিবপুর বাজার এলাকায় শনিবার (১লা মে) সন্ধ্যায় অভিযান চালিয়ে ২ নারীকে ১৫ বোতল ফেনসিডিল সহ হাতেনাতে আটক করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে আজ রবিবার সকালে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়।
ওসি মনিরুজ্জামান ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানিয়েছেন, মাদকের বিরুদ্ধে বিরামপুর থানা পুলিশের নিয়মিত অভিযান অব‍্যহত থাকবে এবং মাদকের বিষয়ে কাউকেই কোন ছাড় দেওয়া হবেনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION