1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গাইবান্ধায় ছাত্র ও যুব সমাবেশ উপলক্ষে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন - Bangladesh Khabor
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব উম্মে মারুফা চীনা ইকোনোমিক জোন শিল্পায়নে নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী বাউফলে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ কোটালীপাড়ায় সাংবাদিকের ভাইকে গ্রেপ্তার করে সন্ত্রাস বিরোধী মামলায় জেল হাজতে পাঠালো পুলিশ

গাইবান্ধায় ছাত্র ও যুব সমাবেশ উপলক্ষে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন

  • Update Time : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১২২ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : মঙ্গলবার (০২ ডিসেম্বর) দুপুর ১২টায় গাইবান্ধা দারুল আমান ট্রাস্ট মিলনায়তনে ছাত্র ও যুব সমাবেশ আয়োজন উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা যুব বিভাগ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ০৪ ডিসেম্বর গাইবান্ধা স্বাধীনতা প্রাঙ্গণে “ছাত্র ও যুব সমাবেশ” অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের আগমন উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়েছে। আয়োজকদের দাবি, যুব সমাজকে নতুন বাংলাদেশ গঠনে উদ্বুদ্ধ করতেই এ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা যুব বিভাগের সভাপতি ফয়সাল কবির রানা। উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাইবান্ধা জেলা আমির আব্দুল করিম, জেলা সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা সভাপতি ফেরদৌস সরকার রুম্মান এবং সদর উপজেলা আমির নূরুল ইসলাম মণ্ডল।

লিখিত বক্তব্যে ফয়সাল কবির রানা জানান, সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামী কেন্দ্র ইউনিট সদস্য ও সাবেক গাইবান্ধা জেলা আমির এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্যপ্রার্থী ডা. আব্দুর রহিম সরকার,  কেন্দ্রীয় শূরা সদস্য ও জেলা আমির এবং গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্যপ্রার্থী আব্দুল করিম, জেলা নায়েবে আমির ও গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্যপ্রার্থী অধ্যাপক মাজেদুর রহমান, জেলা আমির ও গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্যপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, জেলা সাংগঠনিক সেক্রেটারি ও গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্যপ্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু।

আয়োজকরা জানান, সমাবেশে প্রায় ১০ হাজার ছাত্র-যুবকের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে। শহরের বিভিন্ন ব্যস্ততম স্থানে শৃঙ্খলা ও দিকনির্দেশনার জন্য স্বেচ্ছাসেবক দল কাজ করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION