1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় ঝুপড়ি ঘর থেকে নতুন ঘরে গেলেন অসহায় সোনাবান - Bangladesh Khabor
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দল ঘোষণা নভেম্বরে চালু হতে পারে রূপপুরের প্রথম ইউনিট: বিদ্যুৎমন্ত্রী রাম মূর্তি অপসারণের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, ৭২ ঘণ্টার আল্টিমেটাম মানবকল্যাণ ও সামাজিক বন্ধনকে আরো সুদৃঢ় করতে হবে : সাবরিনা বাংলাদেশে পৌঁছেই ভিসা নিয়ে ইতিবাচক বার্তা ত্রিবেদীর সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীকে সচিবালয় কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের সুখবর দিলেন চীনা রাষ্ট্রদূত পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

কোটালীপাড়ায় ঝুপড়ি ঘর থেকে নতুন ঘরে গেলেন অসহায় সোনাবান

  • Update Time : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৫২৬ জন পঠিত

কামরুল হাসান, কোটালীপাড়া : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় ঝুপড়ি ঘর থেকে নতুন ঘরে গেলেন অসহায় সোনাবান বেগম।এর আগে স্বামীর বাড়ি সিতাইকুন্ড গ্রামের ফকির বাড়ি জামে মসজিদের পস্চিম পাশে একটি ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন করতেন স্বামী সন্তান বিহিন সোনাবান বেগম।

সোনাবান বেগম উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের সিতাইকুন্ড গ্রামের মৃত কাদের কাজীর দ্বিতীয় স্ত্রী।স্বামী মারা যাওয়ার পর প্রথম সংসারের ছেলে মেয়েদের অবহেলার কারণে তার ঠাই হয় পুরানো একটি ঝুপড়ি ঘরে।সেখানে তিনি রোদ বৃষ্টিতে ভিজে মানবেতর জীবনযাপন করতে থাকেন।এমন খবর উপজেলা প্রশাসনের কাছে পৌছালে তারা মানবতার হাত বাড়িয়ে দেন

এবং তার জন্য নতুন একটি মেঝ পাকাঁ টিনসেট ঘর নির্মান করে দেন।ঘরের কাজ সম্পন্ন হওয়ার পর(৩০ সেপ্টেম্বর)মঙ্গলবার সকালে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম বিল্লাহ তার বাড়িতে গিয়ে ঝুপড়ি ঘর থেকে তাকে নতুন ঘরে তুলে দেন এবং কিছু খাদ্য সামগ্রী হাতে দিয়ে ঘরের চাবি বুঝিয়ে দেন।এসময় উপজেলা এলজিইডির প্রকৌশলী মোঃ সফিউল আজম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচ এম আনসার,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আবু তাহের হেলাল উপস্থিত ছিলেন।অসহায় সোনাবান বেগমকে ঝুপড়ি ঘর থেকে নতুন ঘরে তুলে দেওয়া সম্পর্কে জানতে চাইলে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম বিল্লাহ বলেন সোনাবান বেগমের অসহায়ত্বের কথা শুনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা মানবিক সহায়তার জন্য এগিয়ে এসে সরকারের পক্ষ থেকে তার জন্য সিতাইকুন্ড গ্রামে তার স্বামীর বাড়িতে মেঝ পাকাঁ একটি টিনসেট ঘর নির্মান করে দেই এবং ঘরের কাজ শেষে আজ তাকে নতুন ঘরে তুলে দেওয়া হয়েছে।এসময়
ঘর পেয়ে সোনাবান বেগম উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION