1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জুলাই শহিদদের স্মরণে গোবিপ্রবিকে এসকায়েফের গবেষণা সহায়তা প্রদান - Bangladesh Khabor
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন গোপালগঞ্জে এলজিইডি’র নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ ও বদলী জনিত বিদায়ী প্রকৌশলীকে সংবর্ধনা প্রদান সোনারগাঁয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু’র গণসংযোগ  গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে ২১৩ বোতল এসকাফ উদ্ধার, গ্রেপ্তার ৩ বিরামপুর সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রপতির পদত্যাগে রাজনীতির সংশ্লিষ্টতা নেই: পরিবেশমন্ত্রী ‘১৮ বছরের কম বয়সিরা যেন মোবাইল ফোন ব্যবহার করতে না পারে’ রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা

জুলাই শহিদদের স্মরণে গোবিপ্রবিকে এসকায়েফের গবেষণা সহায়তা প্রদান

  • Update Time : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১৬০ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ : জুলাই শহিদদের স্মরণে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) এনিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের গবেষণাগারে বিভিন্ন সরঞ্জামাদি প্রদান করেছে এসকায়েফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

আজ বেলা সাড়ে ১১টায় উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখরের হাতে প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা গবেষণা সরঞ্জামাদি তুলে দেন। এরমধ্যে রয়েছে মাইক্রোস্কোপ, ল্যাকটোমিটার, অটোক্লেভ মেশিন, সিঙ্গেল চ্যানেল মাইক্রোপিপেট অ্যান্ড প্লেট, পিএইচ মিটার ও বিভিন্ন ধরনের টেস্ট কিট।

এ সময় ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান, কৃষি অনুষদের ডিন ড. জিলহাস আহমেদ জুয়েল, এসকায়েফ প্রতিনিধি ডা. প্রাণ গোপাল চক্রবর্তী ও ডা. মো রাজিবুল হাসানসহ এনিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের শিক্ষক- শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বিশ্ববিদ্যালয়ে গবেষণা সহায়তা প্রদান করায় এসকায়েফের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। এবং ভবিষ্যতে এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, ইতোমধ্যে বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের শিক্ষার্থীদের নিবন্ধন দেয়া শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION