1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ইসির মেরুদণ্ড আছে বলেই সোজা হয়ে দাঁড়িয়ে আছে: সচিব - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব উম্মে মারুফা চীনা ইকোনোমিক জোন শিল্পায়নে নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী বাউফলে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ কোটালীপাড়ায় সাংবাদিকের ভাইকে গ্রেপ্তার করে সন্ত্রাস বিরোধী মামলায় জেল হাজতে পাঠালো পুলিশ

ইসির মেরুদণ্ড আছে বলেই সোজা হয়ে দাঁড়িয়ে আছে: সচিব

  • Update Time : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১৬৪ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, নির্বাচন কমিশনের মেরুদণ্ড আছে বলেই সোজা হয়ে দাঁড়িয়ে আছে। রোববার (৩ আগস্ট) এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর করা মন্তব্যের প্রেক্ষিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সোমবার (৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে বিভিন্ন বিষয়ে কথা বলেন ইসির সিনিয়র সচিব।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন, রোববার এনসিপি বলেছে ইসির মেরুদণ্ড নেই, নির্বাচন কমিশনের কি আসলে মেরুদণ্ড আছে? জবাবে আখতার আহমেদ বলেন, নির্বাচন কমিশনের মেরুদণ্ড না থাকলে আমি কীভাবে দাঁড়িয়ে আছি? আমি তো নির্বাচন কমিশনেরই অংশ। আপনাদের সামনে দাঁড়িয়ে থাকা কি প্রমাণ করে না যে আমার মেরুদণ্ড আছে?

নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক আসা প্রসঙ্গে তিনি বলেন, ইইউ পর্যবেক্ষণ টিম সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে আসবে। এর মধ্যে তিনজন বিদেশি ও চারজন স্থানীয় পর্যবেক্ষক থাকবেন। এটা আজ আমাদের জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এটা জেনেছি। প্রি ইলেকশন এনভায়রনমেন্ট অবজারভেশনের জন্য তারা আসবেন। ইসির নির্বাচনি প্রস্তুতি কী আছে তা দেখার জন্য আসবেন।আগামী কয়েকদিনের মধ্যে ভোটের সম্ভাব্য সময়ের রূপরেখা নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণা আসতে পারে, এমন পরিস্থিতিতে ইসির সার্বিক প্রস্তুতি সংবাদ সম্মেলনে তুলে ধরেন আখতার আহমেদ।

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সংস্কারসহ সব প্রস্তুতি শেষে আগামী রোজার আগে ফেব্রুয়ারির প্রথম ভাগে নির্বাচন করার ঘোষণা দিয়ে রেখেছে। বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল একই সময়ের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট সময়সীমা ও তফসিল ঘোষণার দাবি জানিয়ে আসছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION