1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সোনারগাঁয়ে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ - Bangladesh Khabor
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন গোপালগঞ্জে এলজিইডি’র নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ ও বদলী জনিত বিদায়ী প্রকৌশলীকে সংবর্ধনা প্রদান সোনারগাঁয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু’র গণসংযোগ  গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে ২১৩ বোতল এসকাফ উদ্ধার, গ্রেপ্তার ৩ বিরামপুর সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রপতির পদত্যাগে রাজনীতির সংশ্লিষ্টতা নেই: পরিবেশমন্ত্রী ‘১৮ বছরের কম বয়সিরা যেন মোবাইল ফোন ব্যবহার করতে না পারে’ রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা

সোনারগাঁয়ে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ

  • Update Time : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৩২৭ জন পঠিত

পরিমল বিশ্বাস : নারায়ণগঞ্জে সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ ও পথসভা করেন যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও নারায়ণগঞ্জ ৩ সোনারগাঁ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা এস এম ওয়ালিউর রহমান আপেল।

২ আগষ্ট শনিবার বিকেলে কাঁচপুর বাজারে মার্কেটে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন।

এ সময় আরো ছিলেন,নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাবেবক দলের সদস্য সচিব ও সোনারগাঁ উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি সালাউদ্দিন সালু, সোনারগাঁ উপজেলা যুবদলের সাবেক সভাপতি জাকির হোসেন বাবু, কাচপুর ইউনিয়ন বি এন পির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন জয়, সাদিপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আয়তুল্লা,সাদিপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ফারদিন আহাম্মেদ মাসুদ,নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সদস্য আনিছুর রহমান, এছাড়াও সোনারগাঁ থানা বি এন পি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় এস এম ওয়ালিউর রহমান আপেল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবয়নের লক্ষে বিভিন্ন ইউনিয়নে এলাকায় লিফলেট বিতরণ কর্মসুচি চালিয়ে যাচ্ছি এবং তারেক রহমানের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে । সোনারগাঁয়ে চারদিকে ভালো সাড়া পেয়েছি দলের মধ্যে থেকে নিজেদের মধ্যে কোনো বিভেদ করা যাবে না। সামনে আমাদের কঠিন সময় এই সময়ে সকলে ঐকবদ্ধ হয়ে মিলেমিশে কাজ করে সামনে এগিয়ে যেতে হবে ঐকবদ্ধ বিনষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না। সোনারগাঁয়ে সকল নেতাকর্মীদের জাতীয়তাবাদী দল বিএনপিকে জনগণের কাছে ভালো করে তুলে ধরতে হবে বিএনপির প্রতি আস্থা থাকে। আমার জন্য সকলের নিকট দোয়া কামনা করি ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সকলের নিকট দোয়া কামনা করি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION