1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জের সহিংসতায় নতুন করে আরেকটি মামলা, মোট মামলা ১৩টি, আসামি ১৫,৬৩০ জন - Bangladesh Khabor
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

গোপালগঞ্জের সহিংসতায় নতুন করে আরেকটি মামলা, মোট মামলা ১৩টি, আসামি ১৫,৬৩০ জন

  • Update Time : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ২২০ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১৬ জুলাইয়ের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতার ঘটনায় নতুন করে আরেকটি মামলা দায়ের করা হয়েছে। গোপালগঞ্জ সদর থানায় দায়ের করা এ মামলায় সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে অভিযোগ আনা হয়েছে।

নতুন মামলায় আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের মোট ৪৪৭ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও ৫,০০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। ফলে এই একটি মামলায় মোট আসামির সংখ্যা দাঁড়িয়েছে ৫,৪৪৭ জন।

এই নিয়ে গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে সহিংসতা, পুলিশের ওপর হামলা, যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ, রাষ্ট্রবিরোধী কার্যকলাপ এবং হত্যার ঘটনায় মোট ১৩টি মামলা হয়েছে। এসব মামলা সদর, কাশিয়ানী, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া থানায় দায়ের করা হয়।

১৩টি মামলায় বর্তমানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সর্বমোট ১৫,৬৩০ জনকে আসামি করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এ পর্যন্ত এসব মামলায় ৩৩৬ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION