1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
তিস্তা সেতুর নামকরণে মানববন্ধন: ‘শরিতুল্যাহ মাস্টার তিস্তা সেতু’ করার দাবি - Bangladesh Khabor
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ফ্যাসিস্ট বলায় এনসিপির এমপিকে ২ ঘণ্টা ঘেরাও, উদ্ধার করল পুলিশ কোটালীপাড়ায় ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা ও গাজীপুর সিটি করপোরেশনের তিন প্রশাসক ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে যাওয়া ইউনূসের গেজেট কোথায় কড়াইল বস্তিতে ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে মাদ্রাসা পুড়ে ছাই বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ইসরায়েলে আবারও হামলা, সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত ‘২ দিনে দেশ অচল হবে’ আসিফের এমন মন্তব্য নিয়ে যা জানা গেল হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর

তিস্তা সেতুর নামকরণে মানববন্ধন: ‘শরিতুল্যাহ মাস্টার তিস্তা সেতু’ করার দাবি

  • Update Time : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৭৩ জন পঠিত
ওবাইদুল ইসলাম,গাইবান্ধা :গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর-চিলমারী তিস্তা সেতুর নামকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সেতুটি বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সমাজসেবক শরিতুল্যাহ মাস্টারের নামে নামকরণের দাবিতে এ কর্মসূচি পালন করেন এলাকাবাসী।

সোমবার (২৮ জুলাই) বিকাল ৪টায় তিস্তা ব্রিজ পয়েন্টে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে স্থানীয় মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর এবং কুড়িগ্রামের চিলমারী উপজেলার মধ্যবর্তী তিস্তা নদীর ওপর নির্মিত এই সেতু বাস্তবায়নের জন্য ১৯৯৫ সাল থেকে নিরলসভাবে কাজ করেছেন শরিতুল্যাহ মাস্টার। নানা উপহাস ও প্রতিবন্ধকতা সত্ত্বেও তিনি প্রায় তিন দশক ধরে আন্দোলন চালিয়ে গেছেন। মানুষের দুর্ভোগ লাঘবে তাঁর এই প্রচেষ্টা আজ সফল হয়েছে।

তারা আরও বলেন, সেতু নির্মিত হওয়ার আগে তিস্তা নদী পারাপারে স্থানীয়দের ব্যাপক দুর্ভোগ পোহাতে হতো। এই দুর্ভোগের বাস্তবতা উপলব্ধি করে শরিতুল্যাহ মাস্টার ‘তিস্তা সেতু বাস্তবায়ন কমিটি’ গঠন করেন এবং জনসাধারণের মাঝে সেতুর প্রয়োজনীয়তা তুলে ধরেন। তাঁর নেতৃত্ব ও জনগণের সক্রিয় অংশগ্রহণে সেতুটি অবশেষে বাস্তবায়িত হয়।

বক্তারা জানান, এই সেতু কেবল একটি অবকাঠামো নয়; এটি শরিতুল্যাহ মাস্টারের স্বপ্ন, আত্মত্যাগ ও দীর্ঘ সংগ্রামের বাস্তব প্রতিচ্ছবি। তাই তাঁর স্মৃতিকে সম্মান জানাতে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তাঁর অবদান তুলে ধরতে সেতুটির নাম ‘শরিতুল্যাহ মাস্টার তিস্তা সেতু’ রাখার দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন—নামকরণ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শামীম মণ্ডল, সদস্য সচিব শাহীন মিয়া, মুখপাত্র আমিন হোসেন, ছাত্র সমন্বয়ক নুরে আলম নুর (সুন্দরগঞ্জ উপজেলা), অধ্যাপক শরিফুল ইসলাম, সমাজসেবক বাদল খান, সমাজসেবক নুরে আলম সিদ্দিক প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION