1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় গ্রামবাসীর ধাওয়া খেয়ে পিকআপভ্যানসহ গরু রেখে পালিয়েছে চোর - Bangladesh Khabor
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন গোপালগঞ্জে এলজিইডি’র নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ ও বদলী জনিত বিদায়ী প্রকৌশলীকে সংবর্ধনা প্রদান সোনারগাঁয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু’র গণসংযোগ  গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে ২১৩ বোতল এসকাফ উদ্ধার, গ্রেপ্তার ৩ বিরামপুর সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রপতির পদত্যাগে রাজনীতির সংশ্লিষ্টতা নেই: পরিবেশমন্ত্রী ‘১৮ বছরের কম বয়সিরা যেন মোবাইল ফোন ব্যবহার করতে না পারে’ রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা

কোটালীপাড়ায় গ্রামবাসীর ধাওয়া খেয়ে পিকআপভ্যানসহ গরু রেখে পালিয়েছে চোর

  • Update Time : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ২৮৭ জন পঠিত

কোটালীপাড়া প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়ায় গভীর রাতে গ্রামবাসীর ধাওয়া খেয়ে পিকআপ ভ্যানসহ গরু রেখে পালিয়ে গেছে গরুচোর।

ঘটনাটি ঘটেছে (২৮ জুলাই) সোমবার রাত সাড়ে তিনটার দিকে উপজেলার পুর্বপাড়া গ্রামে।

এদিন বৃষ্টির রাতে পুর্বপাড়া গ্রামের সঞ্জয় মুখার্জীর গোয়াল ঘরের তালা ভেঙে একটি গাভী চুরি করে নিয়ে যায় অজ্ঞাত চোরেরা।এদিকে গাভীটি নিয়ে যাওয়ার পরে ওই গাভীটির বাচ্চার ডাকচিৎকার শুনে ঘুম থেকে জেগে উঠেন গাভীর মালিক সঞ্জয় মুখার্জী এরপর গোয়াল ঘরের কাছে গিয়ে দেখেন তার একটি লাল রংয়ের গাভী নাই।তখনসে চোর চোর বলে ডাকচিৎকার দিলে গ্রামবাসী এগিয়ে এসে ধাওয়া করলে চোরেরা ব্রীজের পাশে ১২-০৮৭৮ নাম্বার একটি পিকআপভ্যান রেখে পালিয়ে যায় এসময় স্হানীয়রা পিকআপভ্যান গাড়ীর ভিতর দুটি গরু দেখতে পায়।পরে পুলিশকে খবর দিলে কোটালীপাড়া থানার উপপরিদর্শক এসআই সাদ্দাম হোসেন খান দিপ্ত ঘটনাস্থলে পৌঁছে পিকআপভ্যান এবং গাড়িতে থাকা দুটি গরু উদ্ধার করে।এর মধ্যে একটি গাভী সঞ্জয় মুখার্জীর বলে দাবি করে এবং অপর গরুটির মালিক পাওয়া যায়নি।পরে চোরদের রেখে যাওয়া পিকআপভ্যান গাড়িটি ও একটি গরু থানায় নিয়ে যাওয়া হয়।

কোটালীপাড়া থানার উপপরিদর্শক এসআই সাদ্দাম হোসেন খান দিপ্ত জানান, রাত ৪ টার দিকে খবর পেয়ে ঘটনাস্হলে যাই এবং সেখানে গিয়ে স্হানীয়দের সহযোগীতায় চোরদের ফেলে যাওয়া একটি পিকআপভ্যান ও দুইটি গরু উদ্ধার করে থানায় নিয়ে আসি।এর মধ্যে একটি গাভী সঞ্জয় মুখার্জীর বলে দাবি করেন।ধারণা করা হচ্ছে যে চোরেরা পুর্বপাড়া গ্রাম থেকে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় গ্রামবাসী তাদেরকে ধাওয়া করে তখন তারা দ্রুত পালানোর সময় ব্রীজের কাছে গাড়িটি আটকে যায় এবং তারা গাড়ি রেখে পালিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION